এক্সপ্লোর

CM Suvendu Adhikari: বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর

CM Suvendu Adhikari On Natural Calamities : দুর্যোগ মোকাবিলায় কী ব্যবস্থা ? কী বলছেন মুখ্যমন্ত্রী ?

শিবাশিস মৌলিক ও সুমন ঘড়াই: সামনেই বর্ষার মরশুম। আর, পাহাড়ের পরিস্থিতির কথা ভেবে, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী। দুর্যোগ মোকাবিলায় তৈরি রাখা হচ্ছে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম। পাশাপাশি, গতবছর দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গে দুর্যোগের প্রসঙ্গ টেনে প্রাক্তন তৃণমূল সরকারকেও নিশানা করেন  মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

গতবছরের অক্টোবর। মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে তছনছ হয়ে গেছিল উত্তরবঙ্গ। ছারখার হয়ে গেছিল বহু জীবন। সেই সময় দুর্গাপুজোর কার্নিভালে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপস্থিতি ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। এবার রাজ্য়ে সরকার বদলেছে। আর বর্ষার আগেই পাহাড় নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী ১০ দিনের মধ্য়ে বিপর্যয় মোকাবিলা-র প্রিন্সিপাল সেক্রেটারি পাহাড় ভিজিট করবেন। সেখানে তিনি আমদের NDRF এবং অন্য়ান্য় সেন্ট্রাল ও স্টেট এজেন্সির সঙ্গে মিটিং করে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখবেন। আমি ৩ জন বিধায়ককে পরামর্শ দিয়েছি, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান, ট্য়ুরিস্ট শেল্টার এবং আমাদের হাসপাতালগুলো আপনারা ভিজিট করুন। যেখানে যেখানে যেগুলো দরকার, বিশেষ করে স্বাস্থ্য় ক্ষেত্রে, চিকিৎসক থেকে শুরু করে, সিনিয়র নার্স, জুনিয়র নার্স থেকে শুরু করে, স্বাস্থ্য় সংক্রান্ত আধুনিক সরঞ্জাম যেগুলো আমরা এখনই দিয়ে দিতে পারি, ১৫ দিনের মধ্য়ে, তার জন্য় তালিকা তৈরি করে তারা, জেলাশাসকের মাধ্য়মে স্বাস্থ্য় দফতরে পাঠাবেন। সেটাও আমরা করব। গত বছরের প্রসঙ্গ টেনে প্রাক্তন তৃণমূল সরকারকেও নিশানা করেন মুখ্য়মন্ত্রী।

 মুখ্য়মন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, গতবারে পুরো প্রশাসন রেড রোডে ছিল। কার্নিভালে। তাদের যেতে ৪৮ ঘণ্টা লেগেছে। ঠিক আছে। তখনকার মুখ্য়মন্ত্রী কার্নিভালে তিনি অংশ নেবেন ঠিক করেছিলেন। আমরা দেখেছি, পাহাড়ের প্রতি অবহেলা। মুখ্য় সচিব, স্বরাষ্ট্র সচিব, DGP সবাই রেড রোডে ফেস্টিভ্য়ালে অংশগ্রহণ করেছেন।  এই ধরনের ঘটনা যাতে পাহাড়ের সঙ্গে না হয়, এটা দেখা আমাদের কর্তব্য়। সেই জন্য় বিপর্যয় মোকাবিলা সেক্রেটারি এখনই যাবেন এবং প্রস্তুতি নেবেন। গতবছরের প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ের যে পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছিল, শুক্রবারের বৈঠক থেকে তাদের বাড়ি তৈরিতে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। মুখ্যমন্ত্রী   শুভেন্দু অধিকারী বলেন, আমাদের গতবারে যে বিপর্যয় হয়েছিল তাতে ১০০টা মতো বাড়ি আমাদের ভেসে গেছিল বা তারা আশ্রয়হীন হয়ে এখনও তারা কমিউনিটি হলে রয়েছে। সেই বাড়িগুলোর জন্য জায়গা ইতিমধ্য়ে জেলা প্রশাসন বরাদ্দ করেছেন কিন্তু বিগত সরকার অর্থ দেননি। ১০টা বাড়ি মাননীয় সাংসদ রাজু বিস্তের উদ্যোগে কিছু CSR কর্মসূচি থেকে তিনি করতে পেরেছেন তাঁর ব্যক্তিগত উদ্যোগে। বাকি ৯০টা বাড়ির জন্য আমরা আজকে ৩ লক্ষ টাকা করে এখানে বরাদ্দ করলাম। 'কালিম্পঙে একটি মেডিক্য়াল কলেজ তৈরির কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget