এক্সপ্লোর

Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

Post Poll Violence TMC Leader Arrested: ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূলের নেতা।

 হাওড়া:  দুর্নীতি থেকে গুন্ডামির অভিযোগ, গ্রেফতার INTTUC নেতা । মূলত ভোট পরবর্তী হিংসার অভিযোগে হাওড়ার গ্রেফতার করা হয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর ঘোষকে। ভোটের ফল বেরোনোর দিন উলুবেড়িয়ায় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে।  চোখ নষ্ট হয় এক যুবকের বলে অভিযোগ। ভোটের পরে হামলার অভিযোগে হাওড়ার ওই INTTUC নেতাকে গ্রেফতার করা হয়েছে।

https://youtu.be/xS-ZB5sY21k?si=gzFUF7z4DdvFpG8B

আরও পড়ুন, রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?

ভোট পরবর্তী হিংসা থেকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে, বীরভূমে চারজন তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। পাড়ুই থেকে গ্রেফতার করা হল তৃণমূল নেতা সদাই শেখকে। এছাড়াও গ্রেফতার হলেন তৃণমূলের দুই ব্লক সভাপতি ও এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। রাজ্যে নতুন সরকার আসার পর, এমনই অভিযোগে প্রায় প্রতিদিন দিকে দিকে তৃণমূল নেতা-জনপ্রতিনিধিদের গ্রেফতার করছে পুলিশ। এই প্রেক্ষাপটে এবার বীরভূমের তৃণমূল নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধি মিলিয়ে মোট চারজনকে, গ্রেফতার করল পুলিশ। অভিযোগকারী ও বিজেপি কর্মী  দেবাঞ্জন রায় বলেন,  আমাদের শতাব্দী রায়ের আপ্তসহায়ক, ও আমাকে ফোনে হুমকি দিয়েছে। যে গতবারের একুশের কথা মনে নেই? তোমার স্ত্রী ফেসবুকে লিখছে জিতব জিতব, জিততে পারবে? 
 
মহম্মদবাজার ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাপস সিন্হা। ভোট পরবর্তী হিংসার মামলায় বৃহস্পতিবার তাঁকে বাগডোগরা বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ। ২০২১-এর ভোটের পর ব্যবসায়ী ও বিজেপি নেতা দেবাঞ্জন রায়ের পেট্রোল পাম্প ও বাড়িতে ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাপস সিন্হার বিরুদ্ধে। অভিযোগকারী ও বিজেপি কর্মী দেবাঞ্জন রায় বলেন, আমাদের শুধু পোস্টপোল ভায়োলেন্স নয়, ২০২৩-এ আমার স্ত্রী পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, তাঁকেও নির্যাতন করা হয়েছে। আমার স্ত্রীর গাড়ির কাচ ভেঙে দিয়েছে ইলেকশনের সময় এ বছর। ইলেকশনের রেজাল্টের আগে আমাকে হুমকি দিয়েছে তাপস সিন্হা।পাড়ুইয়ের তৃণমূল নেতা সদাই শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে দাবি, ২০০৮ সালে একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই বৃহস্পতিবার রাতে সদাই শেখকে গ্রেফতার করে পাড়ুই থানার পুলিশ। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিলন বাগদিকেও বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি চিনপাই অঞ্চলে তৃণমূলের কোর কমিটির সদস্য।  অভিযোগ, এলাকার প্রভাবশালী এই তৃণমূল নেতার নেতৃত্বেই ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর, সঞ্জিত মণ্ডল নামে চিনপাই গ্রামের এক বাসিন্দার বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়।  এমনকী, অস্ত্র-সহ হামলা চালানো ও বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগও রয়েছে এই মিলন বাগদির বিরুদ্ধে। অন্যদিকে, মহম্মদবাজার ২ নম্বর ব্লকের সভাপতি কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সিউড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।  ২০২৩ সালে তিনটি খুনে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।  

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget