এক্সপ্লোর

CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari on Government Scheme : রাজ্যের নামেই নাম বদল হল সরকারি এই প্রকল্পের, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা:  রাজ্যের একটি সরকারি প্রকল্পের নাম বদলে রাখা হল পশ্চিমবঙ্গের নামেই। আর তাই নিয়েই এদিনের বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার 'ভেরিফিকেশন' নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “ ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা মন্ত্রীসভা বসে ঠিক করেছি, যে পশ্চিমবঙ্গ নামটার, ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল, ১৯৪৭ সালে,সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল। পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয়। পশ্চিমবঙ্গ আইনসভায়, ৫৮২১ ভোটে। এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং কঠিন বাস্তব, যে পশ্চিমবঙ্গ-এর 'পশ্চিম' নামটা কোনদিন মুছে দিতে পারি না। 'পশ্চিম' নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। যা বর্তমান, আগামী প্রজন্মের জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।’

কেন্দ্রীয় প্রকল্পের নাম ছিল 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নাম রেখেছিলেন 'বাংলার বাড়ি'। এবার বিজেপি সরকারের আমলে 'বাংলার বাড়ি' প্রকল্পের নাম হল 'পশ্চিমবঙ্গ আবাস'। বৃহস্পতিবার সেই প্রকল্পের ১০ লক্ষের বেশি উপভোক্তার হাতে তুলে দেওয়া হল দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। যেখানে প্রকল্পের নাম বদলের কারণও জানালেন মুখ্য়মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না।

 মুখ্য়মন্ত্রী বললেন, পুরনো তালিকা ঝাড়াই বাছাই করে চিহ্নিত করা হয়েছে প্রকৃত উপভোক্তাদের।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমাদের নীতি ছিল সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব। অবৈধ লোকের হাতে টাকা দেব না। ৫৭ হাজার এমন লোক পাওয়া গেছে, যারা ভোটার তালিকা থেকে, ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। বহু জায়গায় আবাসের নামে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, লুঠ হয়েছে।'বৃহস্পতিবার ১০ লক্ষ ২০ হাজার ৩৮৯ জন উপভোক্তার অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাসের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget