Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার 'ভেরিফিকেশন' নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “ ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”
CM Suvendu Adhikari On Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা: অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত, ফর্মে অনলাইন ও অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাঁদেরকে, পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে।ভেরিফিকেশন করা হয়েছে। যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, ২৮ লক্ষ লোককে, এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা, প্রায় ১ কোটি ১৯ লক্ষ মত লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়ে ৩১ জুলাই পর্যন্ত। ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে।…১০ তারিখে আমি এবং সংশ্লিষ্টমন্ত্রী ডিটেলসে প্রেস কনফারেন্স করব। দুপুর ২ টোয়। আপনারা আসবেন। ১৭ অগাস্ট থেকে ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন, কমপ্লিট করা যাবে। ১১ থেকে ৩১ জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে। কিন্তু আমরা এই মাসে, ১৭ অগাস্ট থেকে ৩হাজার টাকা করে ভেরিফায়েডদেরকে (মহিলা) অ্যাকাউন্টে টাকা পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন, সম্পূর্ণ ক্রাইটেরিয়া ১০ তারিখ সোমবার বলে দেব।'






















