এক্সপ্লোর

CM Suvendu Adhikari: "বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

CM Suvendu Adhikari On Bengal Private School Fee Hike: রাজ্যে বিভিন্ন ইংরেজি মাধ্যমে বেসরকারি স্কুলের বিরুদ্ধে লাগামছাড়া ফি বৃদ্ধির অভিযোগ দীর্ঘদিনের, এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যে বিভিন্ন ইংরেজি মাধ্যমে বেসরকারি স্কুলের বিরুদ্ধে লাগামছাড়া ফি বৃদ্ধির অভিযোগ দীর্ঘদিনের। লাফিয়ে লাফিয়ে বাড়ে ফি।উল্টোদিকে স্কুল কর্তৃপক্ষগুলির যুক্তি, উন্নতমানের পরিকাঠামো ও গুণগত শিক্ষার মানের জন্যই ফি বাড়াতে হয়।  কিন্তু তাতে জাঁতাকলে পড়তে হয় অভিভাবকদের।  তাই এই প্রেক্ষাপটে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। বছরে ৫ শতাংশের বেশি ফি বাড়ানো যাবে না।বাড়তি ফি নিয়ে থাকলে তা ফেরত দিতে হবে। ফি নিয়ন্ত্রণে তৈরি হবে SOP.শুক্রবার ৩৬০টি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এইকথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আইন আনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন, বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,'কেউ কেউ ৯%, ১২%, ১৫% করে (ফি) বৃদ্ধি করেছে। আমরা এদেরকে ডেকে বলে দিয়েছি যে, ভারতবর্ষের ৭টা রাজ্যে আইন আছে, বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে। এখানেও আপনারা আমাদের আনতে বাধ্য করবেন না। অনেকেই বলেছেন আমরা ফি বাড়াইনি। দু-একটা কলকাতার নামী স্কুল বলেছে যে, ৯% (ফি) বাড়ানোর যদি অনুমতি দেন, তাহলে ভাল হবে। আমরা মানিনি। আমরা বলেছি যে কেস টু কেস শিক্ষা দফতর দেখবে।  আমরা এখন দেখব বলেছি, যে যদি বাড়তি ফি নিয়ে থাকেন এবছর, তাহলে আপনারা পরের যে কামিং সিমেস্টারে অ্যাডজাস্ট করে দিন বা ফেরত দিয়ে দিন। বলেছে যে ৫%-এর বেশি যা অতিরিক্ত নিয়েছি আমরা অ্যাডজাস্ট করে দেব পড়ুয়াদের। তারা কথা দিয়ে গেছে এই শিক্ষাবর্ষের জন্য। পরবর্তীকালের জন্য একটা SOP বানানো হবে।' 

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, এবং প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এবং CBSE-র প্রতিনিধি।মুখ্যমন্ত্রী এদিন আরও জানান,১ ডিসেম্বর থেকে দুটি পোর্টাল চালু হচ্ছে। একটিতে সমস্যার কথা জানাতে পারবে বেসরকারি স্কুলগুলি,অন্যটিতে পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন অভিভাবকরা। এছাড়াও সার্বিক সমস্যা মেটাতে তৈরি হবে কমিটি। যারা আগামী বছর ২৮ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেবে। 
 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, '১ ডিসেম্বর থেকে ২টো পোর্টাল শিক্ষাদফতর চালু করছে, একটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা, তারা জানাবে। স্কুল শিক্ষা দফতরকে। আরেকটা অভিভাবকরা জানাবেন, অভিভাবকদের পরিচয় গোপন থাকবে। অতিরিক্ত আর্থিক বোঝার সামনে পড়ছেন কিনা। আর একটা কমিটি করতে বলা হয়েছে। কমিটি ২৮ ফেব্রুয়ারি মধ্যে রিপোর্ট দেবে শিক্ষামন্ত্রীকে। ট্রাফিকের ক্ষেত্রে স্কুলের গেটে ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার ইত্যাদি চেয়েছে।'সরকার চাইছে, স্কুলগুলি মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি বন্ধ করুক।সূত্রের খবর, এদিনের বৈঠকে সিংহভাগ স্কুল তাতেও সম্মতিও জানিয়েছে।কিন্তু আগামীদিনে আদৌ কি ফি কমবে, সেটাই দেখার।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget