এক্সপ্লোর

Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

BJP News: রাজ্যের নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য করতে এক নয়া পদক্ষেপ নিল বিজেপি সরকার। এবার থেকে বিনামূল্যে মিলবে জমির রেকর্ড।

কলকাতা: রাজ্যের নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য করতে এক নয়া পদক্ষেপ নিল বিজেপি সরকার। এখন থেকে জমির খতিয়ান (Record-of-Rights) এবং দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য আর কোনও টাকা খরচ করতে হবে না সাধারণ মানুষকে। এই সংক্রান্ত সমস্ত অ্যাপ্লিকেশন ফি বা এনকোয়ারি চার্জ (Enquiry charges) আনুষ্ঠানিকভাবে মকুব করার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আজ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী এই বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, "নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।" পূর্ববর্তী সরকারের আমলের নিয়মের দিকে আঙুল তুলে তিনি পোস্টে আরও যোগ করেন, "আজ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, খতিয়ান এবং জমির দাগের তথ্য পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি আদায় করতো, তা আমরা আনুষ্ঠানিকভাবে মকুব করেছি।"

কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ও কৃষকরা?

সরকারি এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সাধারণ নাগরিক, বিশেষ করে রাজ্যের কৃষকরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী:

সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড: এখন থেকে খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত (Digitally Signed) কপি সম্পূর্ণ 'বিনামূল্যে' অনলাইন থেকে ডাউনলোড করা যাবে।

কোনও অতিরিক্ত ফি নয়: এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য নাগরিকদের কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি (Authentication fees) দিতে হবে না।

এক ক্লিকেই তথ্য: দালালি চক্রের দাপট বা সরকারি দফতরে চক্কর কাটার দিন শেষ। ঘরে বসেই মাত্র এক ক্লিকে নিজের জমির যাবতীয় রেকর্ড হাতে পেয়ে যাবেন মালিকরা।

এই জনমুখী প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, "এই পদক্ষেপের ফলে রাজ্যজুড়ে সমস্ত জমির মালিক বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার,আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়।।"

ডিজিটাল প্রযুক্তির হাত ধরে আমজনতার বাড়ি বাড়ি সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পদক্ষেপ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে জমি কেনাবেচা থেকে শুরু করে চাষের কাজের জন্য প্রয়োজনীয় নথি জোগাড়ের প্রক্রিয়া যেমন গতি পাবে, তেমনই কমবে সাধারণ মানুষেরর হয়রানিও।

সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। মাল্টিমিডিয়া প্রোডিউসার হিসেবে কর্মরত। খবরের যে কোনও আঙ্গিকই ভাল লাগার। খেলা, বিনোদন হোক লাইফস্টাইল - চর্চা করতে ভাল লাগে। সোশাল মিডিয়ার খুঁটিনাটি ও SEO -র চর্চায় বিশেষ আগ্রহ। যোগাযোগ - sanghamitrac@abpnetwork.com 

Read More

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget