এক্সপ্লোর

CM Suvendu Adhikari: 'আর্টসের বিল্ডিংয়ে রেড স্যালুট কিষেণজি... এসব চলবে না', যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Jadavpur University: মুখ্যমন্ত্রী বলেছেন, 'এটা সত্যিকারের দেশপ্রেমী সরকার। রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের সঙ্গে কোনও ধরনের আপোস নয়। আর্টসের বিল্ডিংয়ে রেড স্যালুট কিষেণজি... এসব চলবে না।'

কলকাতা : যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাংবাদিক বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী বলেছেন, 'মাসুদ আজহারের ডেরায় আমাদের বায়ুসেনা আঘাত হেনেছিল, সেই সময়েও এরা মিছিল করেছিল, যুদ্ধ নয় শান্তি চাই। এই ধরনের কাজ পশ্চিমবঙ্গে, কলকাতায় সহ্য করা হবে? না। প্রশ্নই উঠছে না। এটা সত্যিকারের দেশপ্রেমী সরকার। রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের সঙ্গে কোনও ধরনের আপোস নয়। আর্টসের বিল্ডিংয়ে রেড স্যালুট কিষেণজি... এসব চলবে না। আমার কাছে সব নথি আছে। আমি উপযুক্ত ব্যবস্থা নেব। আমায় রাষ্ট্রবাদী ভক্তরা মুখ্যমন্ত্রী বানিয়েছে। ওরা বানায়নি।' 

যাদবপুর নিয়ে এই হুঁশিয়ারি দেওয়ার পর সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন, 'CMO-র কাছে যাদবপুরের ছাত্রদের একাংশের অভিযোগ এসেছে। দেশবিরোধী, আপত্তিকর গ্রাফিতির ছবি দিয়ে অভিযোগ করা হয়েছে। আর্টসের বয়েজ হস্টেলের মধ্যে মিলেছে নানা আপত্তিকর ছবি। ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না।' ভিডিও পোস্ট করে যাদবপুর নিয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, 'উপাচার্য, উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে তদন্ত করতে বলা হয়েছে'। দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্সের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরকাণ্ড নিয়ে টানাপোড়েনের আবহে এবার বিশ্ববিদ্য়ালয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছু দেওয়াল লিখনের ছবি পোস্ট করে, আর্টস বিভাগের বয়েস হস্টেলে অবিলম্বে তদন্তের জন্য় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। 

'১০ অক্টোবরের মধ্যে সারিয়ে দেব', বর্ষায় বেহাল রাস্তা, বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

এর পাশাপাশি জানা গিয়েছে, যাদবপুরের ক্যাম্পাসে হামলার ঘটনায় অবশেষে সক্রিয় হয়েছে পুলিশ। 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে। খতিয়ে দেখা হয়েছে সিসি ক্যামেরার অবস্থান'চাওয়া হয়েছে হামলার ফুটেজ, জানিয়েছে পুলিশ। অন্যদিকে, এখনও কেন যাদবপুরকাণ্ডে কেউ গ্রেফতার নয়? প্রশ্ন তুলে পথে নামেন বামপন্থীরা। পাল্টা পথে নেমেছিল RSS-এর ছাত্র সংগঠন ABVP-ও। বুধবার হামলা হয় যাদবপুরে। বিশ্ববিদ্যালয়ে এই হামলার পর অভিযোগ দায়েরেই ৩৭ ঘণ্টা পার হয়ে গিয়েছিল। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget