এক্সপ্লোর

CM Suvendu Adhikari: সরকারি হাসপাতালগুলি থেকে দালালরাজের শিকড় উপড়ে ফেলতে হবে, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari: SSKM হাসপাতাল সূত্রে খবর, রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সরকারি হাসপাতালগুলি থেকে দালালরাজের শিকড় উপড়ে ফেলতে হবে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : বৃহস্পতিবার এসএসকেএমের রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেফার রোগী, রোগী ভর্তিতে দালালচক্রের দাপট, পরিষেবার দুর্দশা - তৃণমূল আমলে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের রোগীদের মুখে বারবার ঘুরেফিরে এসেছে এমন নানা অভিযোগ। সরকার বদল হতেই হাসপাতালের দালালরাজ রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। SSKM হাসপাতালে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগ দেন রোগী কল্যাণ সমিতির বৈঠকে। কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালটি ঘুরে দেখে তিনি দিলেন একাধিক নির্দেশও। 

পুলিশ দেখে খাটের তলায় তৃণমূল নেতা, 'যাঁরা একসময় গরীব মানুষকে শোষণ করেছে, তাঁদের...', কটাক্ষ অমিত মালব্যর 

SSKM হাসপাতাল সূত্রে খবর, রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সরকারি হাসপাতালগুলি থেকে দালালরাজের শিকড় উপড়ে ফেলতে হবে। কোনওভাবেই ক্যাচ পেশেন্ট ভর্তি করা যাবে না। চিকিৎসক যাকে মনে করবেন, সেই রোগীকেই ভর্তি করতে হবে। কোনও রোগীকে হাসপাতালে ভর্তি না করে ফেরত পাঠানো যাবে না। হাসপাতাল থেকে রেফার রোগ নির্মূল করতে হবে বলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

'মমতার মন্তব্য দেশবিরোধী ও উস্কানিমূলক', সাইবার থানায় দায়ের অভিযোগ 

SSKM হাসপাতাল সূত্রে খবর, ১ ঘণ্টার ওপর বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা। বৈঠকে SSKM হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন, তেমন আলোচনায় যোগ দিয়েছিলেন উপাধ্যক্ষ-সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান। সূত্রের খবর, রোগী কল্যাণ সমিতির বৈঠকে SSKM হাসপাতালের আউটপোস্টের OC-ও উপস্থিত ছিলেন। 

ভূরি ভূরি অভিযোগ, দিকে দিকে গ্রেফতার TMC নেতারা, কোথাও ছোড়া হল 'পচা ডিম', কোথাও উঠল 'চোর চোর' স্লোগান 

এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন বিভাগে বেড বাড়িয়ে পরিকাঠামো উন্নত করার এবং রোগীদের যাতে সব রকমের চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, তার জন্য যা যা করা দরকার সেই বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। হাসপাতালে কি কি ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে সেই বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং কোথায় কী করা দরকার সেই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছেন। 

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার রাজ্যের স্বাস্থ্যে পরিষেবায় যে কোনও বেআইনি ব্যাপার যে মেনে নেওয়া হবে না, রেয়াত করা হবে না, অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে - সেই বার্তা দিয়েছেন। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget