এক্সপ্লোর

TMC Leaders Arrested: ভূরি ভূরি অভিযোগ, দিকে দিকে গ্রেফতার TMC নেতারা, কোথাও ছোড়া হল 'পচা ডিম', কোথাও উঠল 'চোর চোর' স্লোগান

TMC Leaders Arrested: কাটোয়া কোর্ট চত্বরে জনরোষের মুখে ধৃত ২ তৃণমূল নেতা। ত্রাণ চুরির অভিযোগে ধৃতদের লক্ষ্য করে ছোড়া হল ডিম। ধৃত ২ তৃণমূল নেতাকে কিল-চড়-ঘুসি।

TMC Leaders Arrested: আবাসের ঘর বণ্টনে অনিয়ম ও পরিষেবা না দেওয়ার অভিযোগে কোচবিহারের জামালদহ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধান গীতা বর্মনের বাড়ি লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। বাড়ি ঘিরে চলে বিক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, গ্রামে জব কার্ডের তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে, পাশপাশি দীর্ঘদিন ধরে প্রধান অফিসে না যাওয়ার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। অসুস্থতার কারণে পঞ্চায়েত অফিয়ে যেতে পারছেন না বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। খুনের চেষ্টার অভিযোগও করেছেন তিনি। 

কাটোয়া কোর্ট চত্বরে জনরোষের মুখে ধৃত ২ তৃণমূল নেতা। ত্রাণ চুরির অভিযোগে ধৃতদের লক্ষ্য করে ছোড়া হল ডিম। ধৃত ২ তৃণমূল নেতাকে কিল-চড়-ঘুসি। ধৃত দিগন্ত পাল ও বিশ্বনাথ সাহা পুরসভার কর্মী। 

ত্রাণ সামগ্রী চুরি থেকে শুরু করে তোলাবাজি, হুমকি। কোথাও মারধর, কোথাও বাড়ি ভাঙচুরের অভিযোগ। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই জেলায় জেলায় গ্রেফতার হলেন একাধিক তৃণমূল নেতা। আর তাঁদের দেখতে পেয়ে অনেক জায়গাতেই 'চোর চোর' স্লোগান দিচ্ছেন ক্ষুব্দ সাধারণ মানুষ। কোথাও বা ডিম ছোড়া হচ্ছে অভিযুক্তদের দিকে। এই ডিম ছোড়া শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেই দিন থেকে। তৃণমূল সাংসদকে দেখেও ক্ষুব্ধ জনতা ডিম ছুড়তে শুরু করে। 

বজবজের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। ধৃত মিঠুন টিকাদারকে থানা থেকে বের করার সময় 'চোর চোর' স্লোগান স্থানীয়দের। খুনের চেষ্টা-সহ একাধিক মামলায় তাঁকে অসম থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। বজবজ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে স্লোগান দেন স্থানীয়রা। 

সন্দেশখালির প্রাক্তন বিধায়কের ক্লাব থেকে উদ্ধার হাজার হাজার সরকারি ত্রিপল। সুকুমার মাহাতোর বাড়ির অদূরেই ক্লাব, উদ্ধার ত্রিপল। কানমানির মোহনবাগান স্পোর্টিং ক্লাবের মধ্যে হাজার হাজার সরকারি ত্রাণের ত্রিপল। 

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সাহার ভাইকে গ্রেফতার করল পুলিশ। সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রবিন সাহাকে গ্রেফতার করল মগরাহাট থানা।গতকাল প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে গাড়ি ভর্তি ত্রিপল অন্যত্র পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলায় উত্তেজনা ছড়ায়। মগরাহাটের বিডিওর নির্দেশে তদন্ত শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয় বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, আমফানের পর বহুবার ত্রিপল চেয়েও মেলেনি। ত্রিপল না পাওয়ার অভিযোগ তুলেছেন এলাকার পঞ্চায়েত সদস্যরাও। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget