এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সোশ্যাল মিডিয়ায় যত সমালোচনা করবেন, কাজের গতি তত বাড়বে', বাজেট শেষে বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari News: সাংবাদিক সম্মেলনে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'বাজেটে যা যা ঘোষণা হয়েছে, বলে শেষ করা যাবে না'

কলকাতা: রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হল আজ, সোমবার। আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করল সরকার, আর সেখানেই ডিএ থেকে শুরু করে রাজ্যের পরিবহন.. সমস্ত বিষয়েই ঘোষণা করা হয়েছে। আর বিজেপি সরকারের প্রথম বাজেট ঘোষণার পরে, সাংবাদিক সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখানেই তিনি দিলেন, উল্লেখযোগ্য বার্তা। সেখানে তিনি একদিকে যেমন উল্লেখ করে দিলেন যে, রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। পাশাপাশি পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব-ও করা হয় এদিন।

সাংবাদিক সম্মেলনে কী বললেন শুভেন্দু অধিকারী?

সাংবাদিক সম্মেলনে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'বাজেটে যা যা ঘোষণা হয়েছে, বলে শেষ করা যাবে না। স্বপনদাই অনেকগুলো পাতা ছাড়তে ছাড়তে ৯০ মিনিটে থেমেছেন। আমরা ভেবে কথা দিই, আর সেই কথা ভাল করে রাখি। জানিয়ে দিলাম, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথে বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের দেখানো পথে বাংলা চলবে। সংস্কৃতি থেকে আমাদের বিচ্যুতি ঘটবে না। ডঃ দিনদয়াল উপাধ্যায়ের মানববাদই আমাদের আসল লক্ষ্য। ৫০ শতাংশ মানুষ অর্থনৈতিক পরিসীমার নিচে থাকে। তাঁদের উন্নতি ঘটাতে হবে। আদিবাসীদের শিক্ষা থেকে শুরু করে অর্থনীতি নিয়ে, একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাচীন জনজাতিদের বাড়িতে সাপ্তাহিক খাবারের প্যাকেট পৌঁছে দেব, সেটা যাতে ঠিকঠাকভাবে পৌঁছায়, সেটার জন্য বায়োমেট্রিক চালু হবে। জনপ্রিয় আঞ্চলিক ভাষার জন্য সাংস্কৃতিক তহবিল তৈরি করা হয়েছে। পাহাড় হাসছে, তরাই, ডুয়ার্সের কথা রয়েছে। দীঘা, মন্দারমণিকে সাজানোর কথা আছে, সুন্দরবনকে বাঁচানোর কথা রয়েছে। পুরুলিয়া, সুন্দরবনে ২ টো সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। আরও একাধিক ঘোষণা করা হয়েছে... বলে আর শেষ করা যাবে না। সাহায্য করুন, সহযোগীতা করুন। আর, সোশ্যাল মিডিয়ায় যত সমালোচনা করবেন, কাজের গতি তত বাড়বে।'

মদের দোকান নিয়ে বড় ঘোষণা

মদের দোকান নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। কোনও ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে, খোলা যাবে না কোনও মদের দোকান। এই ৩টি জায়গার ১ কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। এখানেই শেষ নয়, অর্থমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ১ কিমি'-এর বদলে কমিয়ে করা হল, ৫০০ মিটার।

আরও পড়ুন: BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jharkhand Road Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget