এক্সপ্লোর

Coal Case: কলকাতা থেকে দিল্লি, বার বার তলব, হাজিরা দিয়েছেন অভিষেক, গিয়েছেন রুজিরা-মেনকাও

Abhishek Banerjee: কয়লাপাচার মামলায় অভিষেকের পরিবারকে বার বার তদন্তকারীদের সামনে হাজির হতে হয়েছে।

কলকাতা: কয়লাপাচার মামলায় (Coal Case) রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) স্ত্রীর। সোমবার দুবাই যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। সেখানেই হাজিরার নোটিস ধরানো হয় তাঁকে। 

সূত্রের খবর, অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি। বৃহস্পতিবার হাজিরা দিলে এই নিয়ে দু’বার ইডি-র মুখোমুখি হবেন রুজিরা।

কয়লাপাচার মামলায় অভিষেকের পরিবারকে বার বার তদন্তকারীদের সামনে হাজির হতে হয়েছে। এর আগে অভিষেকও দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ২০২১-এর ৬ সেপ্টেম্বর, দিল্লিতে ইডি-র দফতরে প্রথম বার কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হন অভিষেক। সেদিন তাঁকে প্রায় ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর ৬ মাস পর ২০২২-এর ২১ মার্চ, কয়লাকাণ্ডের তদন্তে ফের অভিষেককে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। 

আরও পড়ুন: Weather Forecast :তীব্র গরম, তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যজুড়েই, বর্ষা আশার আগেই বৃষ্টির স্বস্তির সম্ভাবনা এই জেলাগুলিতে

এর আগেও রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। ২০২১-এর ২৩ ফেব্রুয়ারি, কয়লাকাণ্ডের তদন্তে অভিষেকের বাড়িতে গিয়ে, CBI রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে। ২০২২-এর ১৪ জুন, ফের 'শান্তিনিকেতনে' গিয়ে রুজিরাকে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আট দিন পর ২৩ জুন, কয়লা পাচার মামলায় প্রথম বার ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেকের স্ত্রী। শিশু সন্তানকে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তিনি। 

কয়লা পাচার মামলায় ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেকের শ্য়ালিকা মেনকা গম্ভীর (Menaka Gambhir)। সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকেও। গত বছর সেপ্টেম্বরে বিমানবন্দরেই ব্যাঙ্কক যাওয়ার পথে আটকানো হয় মেনকাকে। তার আগে দিল্লিতেও তলব করা হয়েছিল তাঁকে। 

কয়লাপাচার কাণ্ডে বার বার পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ অভিষেকের। রুজিরাকে তলব করা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর সঙ্গে পেরে না উঠেই, স্ত্রী-সন্তানদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন। সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

দুর্নীতি সংক্রান্ত মামলায় এ যাবৎ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম উঠে এসেছে। সেই তালিকায় পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েট নাম যেমন রয়েছে, যুব তৃণমূল থেকে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও সামনে এসেছে। এঁরা জেলে থাকতে থাকতে আবার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছেন। কয়লাপাচার মামলায় তদন্তকারীদের নজরে অভিষেকের পরিবারও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget