এক্সপ্লোর

Weather Forecast :তীব্র গরম, তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যজুড়েই, বর্ষা আসার আগেই বৃষ্টির স্বস্তির সম্ভাবনা এই জেলাগুলিতে

Monsoon Forecast : আগামী রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলাতেই জারি থাকবে তাপপ্রবাহের দাপট। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। তবে বেশ কিছু জেলার বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : জ্বালাপোড়া গরমের সঙ্গে তীব্র অস্বস্তি। কার্যত চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী। বর্ষার উঁকি দেওয়ার বিষয়ে আবহাওয়া দফতর স্বস্তির খবর শোনালেও শুনিয়ে রাখল অস্বস্তির আবহের কথাও। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলাতেই জারি থাকবে তাপপ্রবাহের দাপট। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। তবে বেশ কিছু জেলার বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে।

প্রাক বর্ষার বৃষ্টি শুরু কেরলে

আবহাওয়াবিদদের অনুমান, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকবে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কেরল-সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয় ও অসমে। একই সঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। আগামী রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে জারি থাকবে অস্বস্তির আবহ।

বঙ্গে আবহাওয়ার জ্বালা জারি

দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ থাকবে।

উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এর কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। শিলিগুড়ি, বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।

দার্জিলিঙের পাহাড়েই ২৫ ছুঁই ছুঁই পারদ। ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। দার্জিলিং-এর সমতলে তো বাঁকুড়ার থেকেও বেশি তাপমাত্রা ! বাঁকুড়াতে এদিন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর বাগডোগরাতে তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক এর তুলনায় প্রায় ১০ ডিগ্রি বেশি।

স্বস্তির বৃষ্টির সম্ভাবনা

এদিকে, শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। রবিবারে বৃষ্টির পরিমাণ ও বিস্তার কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে শনিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে উপরের পাঁচ জেলাতে। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন- 'শরীরে যন্ত্রণা, ব্যালেন্স পাচ্ছি না, জামিনের ব্যবস্থা করুন স্যার' কাতর আর্জি অনুব্রতর

কলকাতার আবহাওয়া

কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া চলবে শনিবার পর্যন্ত। তাপপ্রবাহের মতো পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। রবিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯০ শতাংশ।

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

সেরা শিরোনাম

Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget