এক্সপ্লোর

Coal Scam: আদালতে আত্মসমর্পণ কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার

Coal Scam Lala Surrender : আজ আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত..

পশ্চিম বর্ধমান: আসানসোল আদালতে (Asansol Court) আত্মসমর্পণ করলেন কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তার বিরুদ্ধে আগেই আত্মসমর্পণের নোটিস জারি করেছিল আদালত। এমনকী লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও জারি হয়েছিল।

আদালতে আত্মসমর্পণ কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত লালার

অবশেষে আজ আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত। ২১ মের মধ্য়ে কয়লা পাচার মামলার চার্জশিট সব পক্ষকে দেওয়ার নির্দেশ জারি করেছে আসানসোল আদালত। সুপ্রিম কোর্টে ইতিমধ্য়েই রক্ষাকবচ পেয়েছেন অনুপ মাঝি। তবে নিম্ন আদালতের নির্দেশ পালন করতে হবে বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত। 

কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে ভিনরাজ্যেও অভিযান চালিয়েছিল সিবিআই

একুশ সালে কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে ভিনরাজ্যেও অভিযান চালিয়েছিল সিবিআই। উত্তরপ্রদেশের মোগলসরাই ও মধ্যপ্রদেশের চন্দেরিতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। সেসময় সিবিআই এর দাবি ছিল, বাংলার বিভিন্ন খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে ভিন রাজ্যে পাচার করা হত। সিবিআই-র দাবি ছিল এই কয়লা পাচার করা হত উত্তরপ্রদেশে ও মধ্যপ্রদেশে।

দেশের কোন কোন জায়গায় কয়লা পাচারের সিন্ডিকেট কাজ করছে?

সেখানেই লালা-ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী এই কারবারে যুক্ত ছিলেন বলে দাবি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেশের কোন কোন জায়গায় কয়লা পাচারের সিন্ডিকেট কাজ করছে, তার তদন্তেও নামে সিবিআই। লালার প্রধান হ্যান্ডেলারকে জেরা করেই আরও ৩০ জন হেভিওয়েট প্রভাবশালীর নাম প্রকাশ্যে আসে।  

সস্ত্রীক অভিষেককে একাধিকবার তলব

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় এখনও অবধি কম জল গড়ায়নি। এই মামলায় সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমের দিকে দিল্লিতে অভিষেককে ডেকে পাঠানো হত। পরে কোর্টের নির্দেশে কলকাতাতেই অভিষেক হাজিরা দিতে বলা হয়। এই মামলায় অভিষেক পত্নী রুজিরাতেই থেমে নেই, শ্যালিকা মেনকাকেও তল করা হয়েছিল।

আরও পড়ুন, 'প্রাণনাশের হুমকি-পুলিশি অত্য়াচার', রাতভর ঝাঁটা-লাঠি নিয়ে পাহারায় সন্দেশখালির মহিলারা

তবে কয়লাকাণ্ডে এখানেই শেষ নয়, রাজ্যের আরও একাধিক হেভিওয়েটকে তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককেও তলব করেছিল ইডি। ইডির দাবি ছিল, কয়লাপাচারের তদন্ত চালাতে গিয়েই মলয় ঘটকের নাম সামনে আসে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget