এক্সপ্লোর

Sandeshkhali News: 'প্রাণনাশের হুমকি-পুলিশি অত্য়াচার', রাতভর ঝাঁটা-লাঠি নিয়ে পাহারায় সন্দেশখালির মহিলারা

Sandeshkhali Viral Video: 'গ্রামে তল্লাশি চালানোর নামে পুলিশ অত্য়াচার চালাচ্ছে..', ঝাঁটা-লাঠি নিয়ে রাত জেগে রাস্তায় বসে পাহারা দিচ্ছেন বেড়মজুর এলাকার মহিলারা..

উত্তর ২৪ পরগনা: এবার ঝাঁটা-লাঠি হাতে সন্দেশখালির মহিলাদের একাংশের রাত জেগে পাহারা দেওয়ার ভিডিও ভাইরাল (Sandeshkhali Viral Video)। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে ঝাঁটা-লাঠি নিয়ে রাত জেগে রাস্তায় বসে পাহারা দিচ্ছেন বেড়মজুর এলাকার মহিলারা।

সন্দেশখালির বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাত হলেই তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও', গ্রামে তল্লাশি চালানোর নামে পুলিশ অত্য়াচার চালাচ্ছে বলেও অভিযোগ। রবিবার থেকে সন্দেশখালিতে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এরপর গতকাল রাতে মহিলাদের পাহারা দেওয়ার এই ভিডিও ভাইরাল হল। 

শুধুমাত্র একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাই নয় , শুক্রবার অস্ত্র উদ্ধার, শনিবার 'ডাকাতি'এবং রবিবার আক্রান্ত তৃণমূল।কখনও অস্ত্র উদ্ধার,তো কখনও ডাকাতির অভিযোগ,তারই মধ্যে তৃণমূল নেতাকে ফেলে মার।সব মিলিয়ে লোকসভা ভোটের মাঝে বঙ্গ রাজনীতির এপিসেন্টার সেই সন্দেশখালিই।

 সন্দেশখালিতে তৃণমূল নেতাদের মারধরের ঘটনায় চার বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও, জেলিয়াখালিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ কি আমরা-ওরা নীতি নিয়েছে? প্রশ্ন তুলেছে বিজেপি। শেখ শাহজাহান-সহ অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। পাল্টা যুক্তি দিল তৃণমূল। 

বিজেপির আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি।বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলল পুলিশ। তাড়া করে ঢুকল গ্রামের ভিতরে। ়এর ২৪ ঘণ্টা আগে একইভাবে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি।শুভেন্দু অধিকারী বলেছেন,ভুয়ো ভিডিওর বিরুদ্ধে তৃণমূলের গুন্ডারা যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে, আগামীদিনে এই একই পরিণতি ভাইপোর হবে। একই পরিণতি হবে। 

 কিন্তু কোনও ঘটনায় একাধিক গ্রেফতার, তো কোনও ঘটনায় সংখ্যাটা শূন্য।আর এখানেই ফের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।শুক্রবার জেলিয়াখালিতে পিঁপড়াখালি ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল। বিজেপির দাবি, সেই সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। তখন গোলাম শেখ নামে এক দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছিল এই লং ব্যারেল রাইফেল।

আরও পড়ুন, মঙ্গলে পেট্রোলের দরে স্বস্তি হাওড়ায়, দাম কমল কি কলকাতায় ?

কিন্তু, ৩ দিন পেরিয়ে গেলেও সেই ঘটনায় একজনকেও গ্রেফতার করেনি পুলিশ।অস্ত্র উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্য়ে, শনিবার সন্দেশখালির পিপড়াখালি ফেরিঘাটে ডাকাতির অভিযোগ ওঠে। ফেরিঘাটের মালিকের অভিযোগ, তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করা হয়। সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী ধর্মেন্দ্র সর্দারকে গ্রেফতার করে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Bankura TMC in Minor Death: বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget