এক্সপ্লোর

Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

Ausgram Accident: জানা গিয়েছে, ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় গোবিন্দপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিকআপ ভ্যান।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: অভিনব কৌশলে কয়লা পাচার। উপরে টমেটোর ক্রেট, আর তার নীচে কয়লা। এই ভাবেই পুলিশ (West Bengal Police) -কে বোকা বানানোর পরিকল্পনা করেছিল পাচারকারীরা। কিন্তু বর্ধমান-সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কের আউশগ্রামের গোবিন্দপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সেই পিক আপ ভ্যান। আর তারপরই প্রকাশ্যে এসেছে কয়লা পাচারের এই অভিনব কৌশল। দুর্ঘটনার পর ওই গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ (West Bengal Police)।                     

আরও পড়ুন: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?

স্থানীয় ও পুলিশ (West Bengal Police) সূত্রে জানা গিয়েছে, ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাওয়ার সময় গোবিন্দপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চালককে উদ্ধার করা হয়।                     

এরপর কৌতূহলবশত স্থানীয়রা গাড়িতে কী বোঝাই রয়েছে তা দেখতে গিয়ে চমকে যান। তাঁদের দাবি, গাড়ির ডালার পিছনের অংশে টম্যাটোর ক্রেট সাজানো থাকলেও ভিতরে ছিল বিপুল পরিমাণ কয়লা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।                     

আরও পড়ুন: বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

স্থানীয়দের অভিযোগ, কয়লা পাচার রুখতে পুলিশ (West Bengal Police) -র ধরপাকড় বাড়ায় পাচারকারীরা এবার নতুন কৌশল নিয়েছে। পুলিশ (West Bengal Police) -র নজর এড়াতেই সবজির ক্রেটের আড়ালে কয়লা পাচার করা হচ্ছিল। তাঁদের কথায়, ‘পুষ্পা’ সিনেমার ধাঁচে সবজির আড়ালে কয়লা লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে।       

ঘটনার খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ (West Bengal Police) ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে। পুলিশ (West Bengal Police) এখন খতিয়ে দেখছে, ওই কয়লার উৎস কী, কয়লা পরিবহণের জন্য কোনও বৈধ নথি রয়েছে কি না এবং কোথা থেকে কোথায় এই কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (West Bengal Police)।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
BJP News: 'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget