এক্সপ্লোর

Cochbehar: কোচবিহারে খোলা হল পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট

Cochbehar: জানা গিয়েছে, ১২ বছর পর্যন্ত শিশুদের সেখানে চিকিৎসা  দেওয়া হবে। এমএসভিপি জানিয়েছেন, আগে সংকটজনক শিশুদের বাইরে রেফার করা হত। এখন এখানে রেখেই চিকিৎসা  করা যাবে। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের মাতৃমায় পিকু (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) বিভাগ খোলা হল। বুধবার ১৫ বেডের এই বিভাগের উদ্বোধন করেন জেলাশাসক পবন কাদিয়ান। কর্মসূচিতে স্বাস্থ্য বিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডা: সুশান্ত রায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুকান্ত বিশ্বাস , মেডিকেল কলেজের অধ্যক্ষ ড: সুকুমার বসাক, এমএসভিপি ডা: রাজীব প্রসাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, ১২ বছর পর্যন্ত শিশুদের সেখানে চিকিৎসা  দেওয়া হবে। এমএসভিপি জানিয়েছেন, আগে সংকটজনক শিশুদের বাইরে রেফার করা হতো। এখন এখানে রেখেই চিকিৎসা  করা যাবে। 

এদিকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক রয়েছে। তার মধ্যে স্কুল কলেজ খোলার ভাবনা চিন্তা শুরু হয়েছে। দ্রুত কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা এবং পড়ুয়া-শিক্ষক-শিক্ষাকর্মীদের ভ্যাকসিনেশনের দাবিতে সম্প্রতি পথে নেমেছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। 

এই প্রেক্ষাপটে, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফের ক্লাস শুরুর লক্ষ্যে উদ্যোগী হল সরকার। আজ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সব জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। 

স্বাস্থ্য দফতর এবং উচ্চশিক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি করবে। সংশ্লিষ্ট কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পের স্থান, ভ্যাকসিনেশনের তারিখ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও ভ্যাকসিনেশনের আয়োজন করার কথা বলা হয়েছে। 

রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে লাগাতার বিক্ষোভ আন্দোলন করে চলেছে বাম ছাত্র সংগঠন। কখনও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন এসএফআইয়ের সদস্যরা। আবার কখনও একই দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেও বিক্ষোভ অবস্থান শুরু করে তারা।

সেরা শিরোনাম

INDIA Bloc Ramlila Maidan Rally: জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget