এক্সপ্লোর

Jalpaiguri News:ময়নাগুড়িতে ভেঙে পড়ল হিমঘরের একাংশ, অ্যামোনিয়া গ্যাস লিক অসুস্থ অনেকে

Cold Storage Broke Down: আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত ভেঙে পড়ল হিমঘরের একাংশ। জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ এলাকার ঘটনা। তবে এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত ভেঙে পড়ল হিমঘরের (Cold Storage) একাংশ। জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির জল্পেশ এলাকার ঘটনা। তবে এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। যদিও অ্যামোনিয়া গ্যাস লিক করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।

যা জানা গেল...
সূত্রের খবর, ওই হিমঘরে প্রায় আড়াই লক্ষ বস্তা আলু মজুত রয়েছে। সেগুলি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ারই কথা ছিল। তার আগে, আজ সন্ধেয় ভেঙে পড়ে হিমঘরের মাঝের অংশ। বস্তুত, গত কয়েক দিন ধরেই একাংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। তাই হিমঘরটি বিপজ্জনক ঘোষণা করে ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার নির্দেশও দেয় জেলা প্রশাসন। সেই মতো আলুর বস্তা সরানোর কাজ শুরু হওয়ার কথা ছিল। তার আগেইএই ঘটনা। হিমঘরের অ্যামোনিয়া গ্যাস লিক করে বেশ কয়েক জন অসুস্থ বলে খবর। ওই গ্যাস যাকে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে, দাবি প্রশাসন সূত্রে। গত মার্চেও হুগলিতে এক হিমঘর থেকে লিক করেছিল বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। তার তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে যায় গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল গ্যাসের তীব্রতা। ধনিয়াখালির দশঘড়া এলাকায় এই ঘটনায় জেরে তৈরি হয় তীব্র আতঙ্ক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধনিয়াখালি থানার পুলিশ ও দমকল বাহিনী। হিমঘরটি যে এলাকায় সেখানকার স্থানীয় বেশ কিছু বাসিন্দাকে এলাকা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়।

দোলের দিনও বিপর্যয়
দোলের দিন সন্ধেবেলায় ঘটনাটি ঘটেছিল। অভিযোগ, ধনিয়াখালির দশঘড়া এলাকার স্থানীয় একটি কোল্ড স্টোরেজ তথা হিমঘর থেকে গ্যাস লিক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে প্রবলভাবে তা ছড়িয়ে পড়তে শুরু করে। তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেয়ে প্রবল আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই এলাকা দিয়ে হাঁটাচলার করার মাঝে তীব্র গন্ধের জেরে শ্বাসকষ্টও অনুভব করেন। গ্যাস লিক করার ঘটনা জানানোর পরই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ও ধনিয়াখালি থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে ধারণা ছিল, যান্ত্রিক ত্রুটির জেরেই হিমঘর থেকে এভাবে অ্যামোনিয়া গ্যাস লিক করে। যদিও কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হিমঘর থেকে গ্যাস লিক করায় ও তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার জেরে স্থানীয়দের মধ্যে কাজ করছে এক আতঙ্কের আবহ। স্থানীয় দশঘড়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় আইরি জানিয়েছেন, কিছু মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন:গতির লড়াই ইডেনে? দুই দলের দুই ফাস্টবোলার ফুটছেন, মুখে সৌভ্রাতৃত্বের দর্শন

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget