এক্সপ্লোর

KMC Election 2021: কেন্দুয়া গার্লস হাইস্কুলে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রিপোর্ট তলব কমিশনের

Kolkata Municipal Poll 2021: সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার (KMC Election 2021) ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ কমিশনের।

কলকাতা: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) দিকে দিকে অশান্তির ছবি। পুরসভার (KMC) ১০১ নম্বর ওয়ার্ডে কেন্দুয়া গার্লস হাইস্কুলে বুথ দখলের অভিযোগ। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনায় রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। 

সিপিএম প্রার্থী (CPM) অতনু চট্টোপাধ্যায়ের অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে ভোটার ও এজেন্টদের হুমকি দেয় তৃণমূল। বুথের বাইরে বহিরাগতদের জমায়েত। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। অন্যদিকে, গাঙ্গুলিবাগানে ১০১ নম্বর ওয়ার্ডে কলতান কমিউনিটি সেন্টারে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সিপিএম প্রার্থী অতনু চট্টোপাধ্যায়ের। এজেন্টদেরও বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।  

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। চলবে বিকেল ৫টা পর্যন্ত। কলকাতাজুড়ে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা। ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬। এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি  উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২। 

এদিকে বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। অন্যদিকে, মানিকতলায় ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি, চিকেন চাপ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর অভিযোগ, গতকাল রাত থেকে এলাকার একটি বেসরকারি হাসপাতালের ছাদে চলছে বিরিয়ানি, চিকেন চাপ রান্না। রোগী ও হাসপাতালের কর্মীদের জন্য বিরিয়ানি রান্না, সাফাই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। কসবা বোসপুকুর এলাকায় ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএম এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কান্নায় ভেঙে পড়েন বাম এজেন্টের মা। খবর পেয়ে এজেন্টের বাড়িতে যান সিপিএম প্রার্থী দীপু দাস। পুলিশ নিষ্ক্রিয়, দাবি বাম প্রার্থীর।

আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: বোমাবাজিতে অশান্ত বেলেঘাটা, তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget