এক্সপ্লোর

'মরতে বসেছিলেন তবু অভিযোগ নেয়নি পুলিশ', অভিষেকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের বিজেপি নেতার

বেধড়ক মারধর ও খুনের চেষ্টা করা হয়। সেই সময়ে ডায়মন্ড হারবার থানা অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন অভিজিৎ দাস

কলকাতা : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবারে তৃণমূলের ব্লক নেতৃত্ব ও ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ, ২০১৮ সালের ২১ ডিসেম্বর ডায়মন্ড হারবারের কপাটহাটে হামলার শিকার হন তৎকালীন বিজেপির দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি অভিজিৎ দাস। তাঁকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টা করা হয়। সেই সময়ে ডায়মন্ড হারবার থানা অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন তিনি। 

এর আগে মে মাসেই ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণ ও হুমকি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয় থানায়।   ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। শুক্রবার বাগুইআটি থানায় অভিযোগ দায়েরের পর  বিধাননগর সাইবার ক্রাইম থানায় গিয়ে তাঁর অভিযোগ সংক্রান্ত তথ্যপ্রমাণ জমা দেন তিনি। তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের একাধিক প্রচারসভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন। বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছিল DJ বাজানোর কথা! অভিযোগকারীর দাবি, শান্তি বিঘ্নিত করতে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে এই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে।  

এরপর ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানান সেখানকারই এক বাসিন্দা। গুজরাতি সম্প্রদায়কে অপমান করার অভিযোগ এবং সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হন অর্ণবকান্তি দাস। ভোটের ফলাফল প্রকাশের ২ দিন আঘে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ মে ওই পোস্টে তিনি লেখেন, আপনাদের ওই বাংলা-বিরোধী গুজরাতি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের আমার ডায়মন্ড হারবার মডেল-এ সামান্য আঁচড় কাটতেও দশ জন্ম যথেষ্ট হবে না। তোমার যা কিছু আছে সব নিয়ে এসো। আমি গোটা ভারতকে চ্যালেঞ্জ করছি ফলতায় আসুন। তোমাদের সবচেয়ে শক্তিশালী, দিল্লি থেকে কোনও ‘গডফাদার’-কে পাঠাও। যদি তোমাদের সাহস থাকে, তবে ফলতায় নির্বাচনে লড়ে দেখাও। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট উদ্বৃত করেই ভবানীপুর থানায় অভিযোগ জানান অর্ণবকান্তি দাস।

 হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

অন্যদিকে, সই জালকাণ্ডে FIR খারিজ ও রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে আজ এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে। সই জালিয়াতিকাণ্ডে তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় CID। তিনবার নোটিস পাঠানোর পরেও হাজিরা দেননি তিনি। সেই মামলাতেই FIR খারিজ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারীর দাবি ছিল, শান্তি বিঘ্নিত করতে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে এই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে। 

 

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget