এক্সপ্লোর

Abhishek Banerjee : অভিষেকের এই মন্তব্য নিয়েই তোলপাড় ! এবার শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের দায়ের অভিযোগ, এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ

একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী সঞ্জয় সিংহলের দাবি, নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য নিয়েই এই অভিযোগ। 

জানা গিয়েছে, ভোটপ্রচারের সময় DJ বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ওই মন্তব্য জনমনে উত্তেজনা ছড়াতে পারে এবং সামাজিক সম্প্রীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সেই কারণেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তিনি।

সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID । সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ED । মঙ্গলবার অভিষেককে ভোট প্রচারে উস্কানি মামলায় তলব করেছে CID। অর্থাৎ পরপর তিনদিন এজেন্সির মুখোমুখি হতে হবে তাঁকে। সই জালিয়াতির মামলায় ৩ বার হাজিরা এড়ানোর পর, হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার ভবানী ভবনে যান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।  প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জেরা করেন CID অফিসাররা।

 ডিজে-মন্তব্য নিয়ে মামলা এর আগেও

তারপর শুক্রবার ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় CID.ভোটপ্রচারে বারবার DJ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে। পরে তদন্তভার নেয় রাজ্য় পুলিশের গোয়েন্দা শাখা CID. সেই মামলাতেই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। আবারও ওই ডিজে-মন্তব্য নিয়েই দায়ের হল আরও একটি মামলা। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও FIR

উল্লেখ্য, কয়েকদিন আগেই তৃণমূল নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) বিরুদ্ধেও FIR দায়ের হয়। অভিযোগকারী তুষারকান্তি দাসের দাবি, চলতি বছরের ৯ মার্চ কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে এক সভায় দেওয়া বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছিলেন যা জনশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।  

আরও পড়ুন :  অভিষেকের বাড়ির 'তালা ভেঙে সার্চ' ! ভেতরে কী কী করল পুলিশ? কী জানালেন অভিষেক? 

 

 

 

 

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget