এক্সপ্লোর

Abhishek Banerjee : অভিষেকের বাড়ির 'তালা ভেঙে সার্চ' ! ভেতরে কী কী করল পুলিশ? কী জানালেন অভিষেক?

ভোররাতে বাড়ির সামনে পৌঁছে একাধিকবার দরজা খোলার অনুরোধ জানানো হয়। কিন্তু বারবার বলা সত্ত্বেও ভিতর থেকে দরজা খোলা হয়নি বলে দাবি পুলিশের।


পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :  ভোররাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় শালবনি থানার পুলিশ। তাদের সঙ্গে ছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে কলকাতা পুলিশের একটি দলও উপস্থিত ছিল। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে এই তল্লাশি অভিযান চালানো হয়। ভোররাতে বাড়ির সামনে পৌঁছে একাধিকবার দরজা খোলার অনুরোধ জানানো হয়। কিন্তু বারবার বলা সত্ত্বেও ভিতর থেকে দরজা খোলা হয়নি বলে দাবি পুলিশের।

স্থানীয় সূত্রে দাবি,  এরপর পুলিশ বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তল্লাশির সময় গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে বাড়ির চারপাশে কড়া নজরদারি চালানো হয়। ঘটনার খবর পেয়ে ভোরেই কালীঘাটের বাড়িতে পৌঁছে যান পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সকাল ৮টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আর্থিক তছরুপের কথা উল্লেখ করা হয়েছে। সেই মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।তল্লাশি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, 'লুকিয়ে রেখেছি কি না, পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিকে জিগ্যেস করুন'। তদন্তে সহযোগিতা করা হয়েছে বলেও তিনি জানান।

শুক্রবার সন্ধেতেও অভিষেক দাবি করেন, ' আমি কোনও তদন্ত এড়িয়ে যাইনি। আমার লোকানোর কিচ্ছু নেই। আমি তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনও পর্যন্ত ৮-১০ বার। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে, আমাকে যখনই ডেকেছে আমি গেছি। আমাকে সিআইডি সমন দিয়েছিল প্রথম সমন ৩০ তারিখ। ৩০ তারিখ বিকেলে আমার ওপর আক্রমণ হয় আপনারা দেখেছেন। ৪৮ ঘণ্টা আমি বাড়ি থেকে বেরতে পারিনি। আমাকে ৮ তারিখ ডাকা হয়েছে। ৮ তারিখ আমি ছিলাম না। আমি ৬ তারিখ দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলাম। ইন্ডিয়া জোটের মিটিং ছিল। ৮ তারিখ তারা জানে যখন আমি দিল্লিতে, তখন ৮ তারিখ বিকেলে নোটিস দিয়ে বলা হচ্ছে ৯ তারিখে এসো। ৯ তারিখেও আমার বৈঠক ছিল। আমি গতকাল, যখনই আমি কোর্টের নির্দেশ পেয়েছি, আমি কোর্টের নির্দেশে ৬ টার আগে গেছি।' 

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় হল অভিযোগ দায়ের। বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এমনই দাবি করে অভিযোগ দায়ের করলেন ব্য়বসায়ী সঞ্জয় সিংহল। ভোটপ্রচারে DJ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য়ের প্রেক্ষিতেই এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হল।    

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget