এক্সপ্লোর

Nabanna Abhijan: বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা পুলিশের, টুইট তোপ শুভেন্দু-মালব্যর

BJP: কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার ছবি দেখা অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

রাজা চট্টোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার ও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান। তার আগে উত্তরবঙ্গে বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা। আর সেই বাধা দিতে দেখা গেল খোদ রাজ্য পুলিশকে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় উঠেছে এই অভিযোগ। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দিতে দেখা গেল কিছু পুলিশকর্মীকে। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা দেখা দিয়েছে সোমবার। স্টেশনে দাঁড়ানো স্পেশাল ট্রেনে উঠতে বাধা দেওয়ার ছবি দেখা গিয়েছে।

আলিপুরদুয়ারে প্রশ্ন:
আলিপুরদুয়ার স্টেশনে ভিড় করেছিলেন বিজেপি কর্মীরা। ট্রেন ধরে হাওড়া-কলকাতায় আসার কথা ছিল তাঁদের। সেখানেই তাঁদের বাধা দেয় রাজ্য পুলিশ। আলিপুরদুয়ার স্টেশনের মধ্যে ঢুকে বাধা দেওয়া হয়। যা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আরপিএফ। আলিপুরদুয়ার থানার পুলিশ কীভাবে স্টেশনে ঢুকে এই কাজ করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলিপুরদুয়ার থানার পুলিশের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে আরপিএফ। 

জেলা পুলিশের দাবি:     
প্ল্যাটফর্মে যাঁরা জমায়েত করেছিলেন। তাঁরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। মিছিল করে স্লোগান দেওয়া হচ্ছিল। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে জেলা পুলিশের তরফে। 

বাধার নানা ছবি:
কোথাও ব্যারিকেড দেওয়ার ছবি দেখা যায়। কোথাও আবার স্টেশনে টহল দিতে দেখা যায় জেলা পুলিশকে। বিজেপির অভিযোগ, পুলিশের বাধায় অনেকেই ট্রেনে উঠতে পারেননি। এদিন কামাখ্যাগুড়ি- আলিপুরদুয়ার জংশন স্টেশনে পুলিশকে 'টহল' দিতে দেখা যায়। কোচবিহারেও ট্রেনে উঠতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্পেশাল ট্রেনে বিজেপি কর্মীদের উঠতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। পদ্ম শিবিরের দাবি, বিজেপি কর্মীরা যাতে কলকাতায় না আসতে পারেন সেই কারণেই চক্রান্ত করে এই কাজ করা হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, প্রশাসন প্রশাসনের কাজ করেছে, এখানে কিছু বলার নেই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দাবি,'পুলিশ বিজেপি কর্মীকে আটকায়, এমন প্রমাণ নেই'। তাঁর কটাক্ষ, বিজেপির লোক নেই, ব্যর্থতা ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শুভেন্দুর নিশানায় পুলিশ:
কোচবিহার, আলিপুরদুয়ারে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার ঘটনায় পুলিশকেই নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে তিনি লেখেন, 'কোচবিহার, আলিপুরদুয়ারে পিসির দালালরা বিজেপি কর্মীদের আটকাচ্ছে। পশ্চিমবঙ্গ উত্তর কোরিয়ায় পরিণত হয়েছে। পিসি ভয় পেয়ে নবান্ন ছেড়ে মেদিনীপুরে পিকনিক করতে পালাচ্ছেন। তাঁকে নিউটনের তৃতীয় সূত্র মনে করাতে চাই। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।'

টুইট-তোপ মালব্যর: 
শুভেন্দুর পাশাপাশি রাজ্য প্রশাসনকে নিশানা বিজেপি নেতা অমিত মালব্যর। তাঁর টুইট, 'দুর্নীতির বিরুদ্ধে বিজেপির নবান্ন চলো অভিযানে ভয় পেয়েছে বাংলার প্রশাসন। বিজেপি কর্মীদের কলকাতায় যাওয়া আটকে স্থানীয় প্রশাসনকে নামানো হয়েছে। কতজনকে আটকাবেন মমতা?'

আরও পড়ুন: মানা হয়নি আদালতের নির্দেশ', হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের শ্যালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget