এক্সপ্লোর

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

West Bengal News Live Updates: খবরের প্রতি মুহূর্তের খবরের আপডেট জেনে নিন।

LIVE

Key Events
West Bengal News Live Updates RG Kar Case Suvendu Adhikari Mamata Banerjee Abhishek Banerjee BJP TMC Congress CPM know the latest News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live Updates
Source : ABP Ananda

Background

শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র। প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়িতে সুমিত। রবিবার ফের তলব। (Abhishek Banerjee)

নতুন সরকার কাউকে ছাড়বে না, পালিয়ে বাঁচা যাবে না। কড়া বার্তা বিজেপির। সুমিত রায়ের হাজিরা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার। (BJP News)

রাজ্যে পালাবদলের গ্রেফতার আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার মামলায় জালে সনৎ দে। নৈহাটির প্রাক্তন বিধায়ককে চোর স্লোগান। (TMC News)

কোটি টাকার তোলাবাজি, টাকা দিতে দেরি হলে বেড়ে যেত জরিমানার অঙ্ক। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবসায়ীর বিস্ফোরক অভিযোগ। উল্লেখ থাকবে পুলিশের সাপ্লিমেন্টারি

চার্জশিটে। (Debraj Chakraborty)

দলের শীর্ষ নেতৃত্বর কড়া বার্তাই সার। বেহালা থেকে কাটোয়া-বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। গেরুয়া পতাকার ছবি দেওয়া কুপনে বাস থেকে টাকা আদায় গুসকরায়। (BJP News)

কলেজে ভর্তিতে তোলাবাজি বরদাস্ত নয়, কড়া বার্তা উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। জানালেন, ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ বজায় রাখতে এবং অশান্তি রুখতে জিরো টলারেন্স সরকারের। (West Bengal News Live Updates)

স্বরূপের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেও হঠাৎ বয়ান বদল! 

প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুর্শিদাবাদের ২ NCPI সাংসদের। SIR-এ নাম বাদ নিয়ে আদালতে যাবেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দাবি আবু তাহেরের।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা আবু তাহেরের। বললেন, “দিদিকে বলেছিলাম, আইপ্যাক ভুল বোঝাচ্ছে। কথা কানে তোলেননি। অভিষেক আমাদের মানুষ বলে মনে করেননি।” (Mamata Banerjee)

তৃণমূল ভবনে ঋতব্রতর সঙ্গে বৈঠক NCPI-এর পার্থ ভৌমিকের। নতুন সমীকরণের জল্পনা। ঋতব্রত বললেন, “আপনারা যে কোনও রাজনৈতিক স্পেকুলেশন করতে পারেন।”

আবু তাহেরের কংগ্রেস ত্যাগের সময় পার্টি অফিস দখল করেছিল তৃণমূল। অবিলম্ব ফেরত চাই। দাবি তুলে নওদায় রাস্তায় বসে ধর্না অধীরের। 

আজ অভয়াকাণ্ডের ২ বছর। সেই রাতে অভয়ার সঙ্গে যাঁরা ছিলেন, এবার তাঁরাও স্বাস্থ্য দফতরের তদন্তের আওতায়। কথা অধ্যাপকদের সঙ্গেও। নজরে আরজি করের চেস্ট মেডিসিন বিভাগও।

এবার সরকারি উদ্যোগে অভয়া স্মরণ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে সকাল ১১ থেকে ২ মিনিটের নীরবতা পালন।

রাজ্যের সকুল ছাত্রীদের সেলফ ডিফেন্স ট্রেনিং। রানি লক্ষ্মীবাইয়ের নামে প্রশিক্ষণ কর্মসূচি। আওতায় ১৫ হাজারেরও বেশি সকুল। প্রতি শনিবার শেষ ক্লাসে ট্রেনিং।

রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির। শমীক বললেন, অপমানিত হওয়ার পরেও কলকাতাকে ভোলেনি বিড়লা। যারা রাজ্য ছেড়েছিল, তারাও পশ্চিমবঙ্গে আসতে চাইছে।

এতদিন স্বাস্থ্য কমিশনের ক্ষমতার সঠিক ব্যবহার হয়নি। আরও বেশি মানুষের কাছে পৌছতে হবে। কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর।

শুধু প্রশ্ন তুলে থেমে থাকবেন না, সমাধান খোঁজার সাহসও রাখতে হবে। নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই বার্তা প্রধানমন্ত্রীর। বললেন, প্রত্যেক প্রজন্মের রাষ্ট্রীয় কর্তব্যও আছে।

 লক্ষ লক্ষ টাকা খরচ করে ডিগ্রি। তাও মিলছে না চাকরি। প্রশ্নফাঁসে ধ্বংস হচ্ছে পডুয়াদের ভবিষ্যৎ। প্রয়াগরাজে জেন-জির মুখোমুখি হয়ে সরব রাহুল গান্ধী।

পালাবদলের পর মেয়র ও মেয়র পারিষদদের পদত্যাগ। কলকাতার একাধিক এলাকায় পুর পরিষেবা ব্যাহত হওয়ার। যন্ত্রণা বাড়াচ্ছে বর্ষায় শহরের বেহাল পথ।

জেলায় জেলায় বিভিন্ন পুরসভার দায়িত্বে প্রশাসকরা। আসছে নাগরিক পরিষেবা না মেলার অভিযোগ। উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় বেহাল পথ নিয়ে অভিযোগ।

স্বাধীনতা দিবস উপলক্ষে লোকভবনে বিশেষ প্রদর্শনী। দুষ্প্রাপ্য নথি, ছবি, মনীষীদের অটোগ্রাফ, সংবাদপত্রের কাটিং দেখার সুযোগ। সম্বর্ধনা দেওয়া হল স্বাধীনতা সংগ্রামীদের পরিবারদেরও।

15:51 PM (IST)  •  09 Aug 2026

Samik Bhattacharya on Mamata Banerjee Halisahar: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলার গাড়িতে পাথর, কাদা, জুতো ছোড়াকে সমর্থন করে না বিজেপি', হালিশহরে মমতাকে ঘিরে তুলকালামে শমীক ভট্টাচার্য

'কোনও রাজনৈতিক কর্মী বা নেতাকে দেখে স্লোগান দিতে পারেন। এটা চলে। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলার গাড়িতে পাথর, কাদা বা জুতো ছোড়া, এগুলিকে বিজেপি সমর্থন করে না। এবং দূর দূর পর্যন্ত বিজেপি-র কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নয়। যে অত্যাচার তৃণমূল করেছে, যেভাবে আজকের মুখ্যমন্ত্রী, তদানীন্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, সেই অত্যাচার কিন্তু বিজেপি তৃণমূলের উপর করেনি। মুখ্যমন্ত্রীকে দেখে যে কেউ স্লোগান দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রীকে দেখেও দিতে পারেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও দিতে পারেন। কালো পতাকা দেখাতে পারেন। সেগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় চলে। কিন্তু পাথর, কাদা ছোড়া তৃণমূলের শেখানো সংস্কৃতি', হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অশান্তিতে বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

15:27 PM (IST)  •  09 Aug 2026

Kalyan Banerjee: হালিশহরে ঢুকতেই অশান্তি, কল্যাণ বন্দ্য়োপাধ্যায় বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত পড়লে...'

"পূর্ব পরিকল্পিত ভাবে আজ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত পড়লে গোটা পশ্চিমবঙ্গ জেগে উঠবে। দিদির দু'-তিনটি সিকিওরিটির জন্য আজ আমরা বেঁচে গিয়েছি। নইলে আজ পুলিশের হাতে আজ আমরা শেষ হয়ে যেতাম।"

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

তদন্তে অসহযোগিতা করে কাকে আড়াল করতে চাইছেন সুমিত রায়? কোর্ট লক আপে অভিষেকের আপ্ত সহায়ক
তদন্তে অসহযোগিতা করে কাকে আড়াল করতে চাইছেন সুমিত রায়? কোর্ট লক আপে অভিষেকের আপ্ত সহায়ক
Darjeeling : দার্জিলিংয়ে প্রকৃতির তাণ্ডব ! ফের ভেঙে পড়ল দুধিয়া সেতু, যানচলাচল বন্ধ
দার্জিলিংয়ে প্রকৃতির তাণ্ডব ! ফের ভেঙে পড়ল দুধিয়া সেতু, যানচলাচল বন্ধ
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
News Live: বাগেশ্বর বাবার আমিষ বক্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
বাগেশ্বর বাবার আমিষ বক্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Dumdum TMC: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬)পর্ব ২:'না পোষালে চাকরি ছেড়ে দিন', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬)পর্ব ১: অভিষেকের বাড়ি থেকেই গ্রেফতার অভিষেকের PA
Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget