এক্সপ্লোর

Jadavpur University Ragging: ফের যাদবপুরে ব়্যাগিংয়ের অভিযোগ! কর্তৃপক্ষকে চিঠি পড়ুয়ার

JU Ragging: মেন হস্টেলে ফের ব়্যাগিংয়ের অভিযোগ পড়ুয়ার। নাম গোপন রেখে অভিযোগ কর্তৃপক্ষকে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুরে (Jadavpur University) ফের ব়্যাগিংয়ের (Jadavpur University Ragging) অভিযোগ। যাদবপুরের মেন হস্টেলে ফের ব়্যাগিংয়ের অভিযোগ পড়ুয়ার। নাম গোপন রেখে অভিযোগ কর্তৃপক্ষকে। 'হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছি না, পড়াশোনা চালানো সম্ভব নয়।' অভিযোগপত্রে এমনটাই লিখেছেন স্নাতকোত্তরের প্রথমবর্ষের পড়ুয়া, খবর সূত্রের।

কদিন আগেই মেন হস্টেলে (JU Main Hostel) ব়্যাগিংয়ের কারণেই ছাত্রমৃত্যুর অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। ব়্যাগিং করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তনীদের। তারপরেও হুঁশ ফেরেনি? উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, দর্শন বিভাগের এক পড়ুয়া এই অভিযোগ করেছেন। ভয় পেয়েই নাম গোপন রেখে অভিযোগ করা হয়েছে। তিন মাস-সাড়ে তিন মাস আগে যে হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে, সেইখানেই অভিযোগ উঠেছে। সূত্রের খবর, ওই পড়ুয়া হস্টেল ছেড়ে তিনি চলে গিয়েছেন। ওই হস্টেলে থাকতে চান না তিনি। ওইখানে থাকলে তিনি আর পড়াশোনা করতে পারবেন না, এমন দাবি করেই তিনি হস্টেল ছেড়েছেন বলে জানিয়েছেন।
র‍্যাগিং-এর অভিযোগ তুলে মেন হস্টেল ছাড়লেন স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়া। সূত্রের খবর, মেন হস্টেলে যাওয়ার পর ২৫ নভেম্বর থেকে ওই ছাত্রের ওপর র‍্যাগিং শুরু হয় বলে অভিযোগ। এমনকী, এবারও সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জিবি ডাকার। সূত্রের খবর, ছাত্রটি ঘনিষ্ঠ মহলে জানান, হস্টেলে মোটেই নিরাপদ বোধ করছে না। নাম গোপন রেখে অভিযোগ জানান, ডিন অফ আর্টসের কাছে। শেষমেশ, বুধবারই হস্টেল ছেড়ে চলে যান তিনি। ছাত্রের অভিযোগের ভিত্তিতে থার্ড পার্টির অভিযোগ জমা পড়ে ডিন অফ স্টুডেন্টস-র কাছে।

যাদবপুর হস্টেল কর্তৃপক্ষ ব়্যাগিং রোধে অপারগ, সেই কারণেই বারবার ব়্যাগিংয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের একাংশ। যাঁরা জেলবন্দি নন কিন্তু একাধিক সময় অভিযোগ উঠে এসেছে যাঁদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নরম মনোভাব নিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অভিযোগ পেয়েই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অ্যান্টি ব়্যাগিং কমিটির বৈঠকও করা হবে, সেই সুপারিশ মেনে পদক্ষেপ করা হবে বলে বলা দাবি করা হয়েছে। প্রশ্ন উঠছে যে মাত্র কয়েকমাস আগে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ব়্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে। তা নিয়ে প্রবল তোলপাড় হওয়া সত্ত্বেও এখনও কেন ব়্যাগিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেই নিয়ে প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন: 'বিজেপি আনবে পরিবর্তন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে..যেতে হবে..'

 

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget