এক্সপ্লোর

Suvendu Adhikari: 'বিজেপি আনবে পরিবর্তন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে..যেতে হবে..'

Amit Shah BJP Rally: ধর্মতলার সভায় কার্যত জনস্রোত। অমিত শাহের বক্তব্য শুনতে উপচে পড়ল ভিড়।

কলকাতা: ধর্মতলায় বিজেপি সভা ঘিরে কার্যত জনস্রোত। সকাল থেকেই পৌঁছেছে বিজেপি (BJP Rally) কর্মী-শ্রমিকরা। সময় যত গড়িয়েছে ভিড় তত বেড়েছে। ২টো বাজার সামান্য কিছু সময় আগে, মঞ্চে এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতেই মঞ্চে বলতে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তাঁর গলার সমস্যা ছিল, সেই কারণেই বেশিক্ষণ বক্তব্য রাখেননি তিনি। তবে যেটুকু বক্তব্য রেখেছেন সেই সময়েই চাঁছাছোঁলা ভাষায় আক্রমণ শানিয়েছেন রাজ্যের তৃণমূল সরকারকে। 

সম্প্রতি শীতকালীন অধিবেশন শুরুর আগে  বিধানসভা থেকে সাপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এদিন তিনি বলেন, 'বিধানসভা থেকে তাড়িয়েছে আমাকে। লোকসভা নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সাসপেন্ড করবেন তো?' ধর্মতলায় বিজেপির সভা আয়োজন ঘিরে টানাপড়েন হয়েছে। রাজ্য অনুমতি বাতিল করায়, হাইকোর্টে যায় বিজেপি। হাইকোর্ট থেকে কর্মসূচির অনুমতি আদায় করে বিজেপি। সেই প্রসঙ্গই এদিন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, '২ বার হাইকোর্টে যেতে হয়েছে। তারপর এখানে সভা হয়েছে। বিজেপি আনবে পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে যেতে হবে যেতে হবে।' শুভেন্দু এদিন বলেন, 'বাংলা থেকে চোরের রানিকে উৎখাত করবেন অমিত শাহ। পুলিশ বাধা দিয়েছে, তারপরও লক্ষ মানুষের জমায়েত হয়েছে।'

 

এদিনই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের দিকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্যের প্রসঙ্গও শোনা যায় সুকান্তর মুখে। তিনি বলেন, 'এই ভিড় দেখতে পাচ্ছেন দিদি। ২৪-এ করে দেব খেলা, ২৬-এ মিলিয়ে দেব। আমরা ৩৫ পার করব। আমরা কথা দিচ্ছি, লোকসভা নির্বাচনে ৩৫ পার করে দেখাব।' 

ধর্মতলায় সভা করা নিয়ে প্রবল টানাপড়েন চলেছিল। আদালত থেকে অনুমতি নিয়ে সভা করেছে বিজেপি। সেই প্রসঙ্গ তুলে সুকান্ত তোপ, 'পুলিশ প্রশাসন বাধা দিয়েছে, তাদের চিনে রাখুন। বিজেপি আর কোনও বাধা মানবে না। ঝান্ডাও দেব, ডান্ডাও দেব। ঠান্ডা হবে তৃণমূল।' 

আরও পড়ুন: কোন পথে মিছিল? কোন রাস্তা ধরলে দ্রুত পৌঁছবেন আপনি?

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget