এক্সপ্লোর

Adhir Ranjan Choudhury : 'নৈশভোজে যোগীর সঙ্গে গল্প করছে, আর বাংলায় এসে কংগ্রেসকে খতম করছে' মমতাকে আক্রমণ অধীরের

TMC : অনেক মুখ্য়মন্ত্রীই তো প্রত্য়াখ্য়ান করেছেন, উনি করলেন না কেন ? প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি।

রাজীব চৌধুরী, অর্ণব মুখোপাধ্য়ায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে, G-20 র (G 20 Summit) ডিনারে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তা নিয়ে মুখ্য়মন্ত্রীকে কড়া আক্রমণ শানিয়েছেন, অধীর চৌধুরী। লোকসভার নেতা বলেন, নৈশভোজে যোগীর সঙ্গে গল্প করছে, আর বাংলায় এসে কংগ্রেসকে (Congress) খতম করছে। এটাই দিদির ইন্ডিয়ার (I.N.D.I.A) ফর্মুলা। পাল্টা জবাব দিতে দেরী করেনি তৃণমূল (TMC)।

জি-টোয়েন্টি সম্মেলন উপলক্ষে, রবিবার, রাষ্ট্রপতির ডাকা নৈশভোজের মেনু ছিল নিরামিষ (Vegeterian), কিন্তু তাতে ভরপুর বিরোধীদের সমালোচনার ঝাঁঝ ! আগ বাড়িয়ে নৈশভোজে কেন গেলেন বাংলার মুখ্য়মন্ত্রী ? অনেক মুখ্য়মন্ত্রীই তো প্রত্য়াখ্য়ান করেছেন, উনি করলেন না কেন ? যেখানে সংসদের বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গেকে আহ্বান জানানো হয়নি, সেখানে তো মমতা বন্দ্য়োপাধ্য়ায় না গেলেও পারতেন, এমন একাধিক প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি।

২৪-এর লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) মোদি সরকারকে হঠাতে জাতীয় স্তরে জোটবদ্ধ হয়েছে বিরোধী দলগুলি। তবে রাজ্যস্তরে জোট ফলপ্রসু হবে কি না, সেই জল্পনা জিইয়ে রেখেছে কংগ্রেস, তৃণমূল, দু-দলই। আর এই প্রেক্ষাপটেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে, সরব হয়েছেন অধীর চৌধুরী। শনিবার ভারত মণ্ডপমে আয়োজিত নৈশভোজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতোই ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, হেমন্ত সোরেনরা যেখানে দাঁড়িয়ে, তার পাশেই একটি চেয়ারে বসে রয়েছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ (Yogi Adityanath)। যা নিয়ে রবিবারের পর, সোমবারও আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।  

অধীর চৌধুরীর আক্রমণ, 'নৈশভোজে যোগীর সঙ্গে গল্প করছে। আলোচনা করছে। আর বাংলায় এসে কংগ্রেসকে খতম করছে। এটাই দিদির ইন্ডিয়ার ফর্মুলা।' কার্যত একই সুরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'ঠিকই তো। উনি নাকি ইন্ডিয়া জোটের নেত্রী। আর এখানে বিরোধিদের খতম করছে।' যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়ে তৃণমূল।

রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে যোগ দেওয়ায়, বাংলার মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরী তীব্র আক্রমণ করলেও, তাৎপর্যপূর্ণভাবে সেই একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, কংগ্রেস শাসিত হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। একেবারে মোদির পাশে দাঁড়িয়ে তাঁকে ছবিও তুলতে দেখা গেছে। যদিও রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে যোগ দেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী ও JDS নেতা HD দেব গৌড়া, কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সিপিএম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

আরও পড়ুন- ১১ দিনের বিদেশ সফরে মমতা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে কারা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget