এক্সপ্লোর

Mamata Banerjee : ১১ দিনের বিদেশ সফরে মমতা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে কারা ?

Foreign Tour : ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন মুখ্যমন্ত্রী

কলকাতা : আজ ১১ দিনের বিদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবেন বার্সেলোনা। মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে থাকছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের একজন করে প্রতিনিধি। লন্ডন থেকে এসে প্রতিনিধিদলে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন মুখ্যমন্ত্রী।

আজ কিছু আগে কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে সাংবাদিক তিনি বলেন, "৫ বছর পরে আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তারা পার্টনার ছিল । ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভাল আছে। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি। সুতরাং দেখা যাক কী কী হতে পারে। কারণ, আমাদের এখানে ২১, ২২ ও ২৩ বিজনেস সম্মেলন আছে। ওরা বারবার আসে। কিন্তু, আমরা কেউ যাই না। সেইজন্যই এই ছোট্ট দেশটাকে বেছেছি। আর দুবাইতেও আছে একটা বিজনেস সম্মেলন। আর একটা প্রবাসীদের মিটিং। সময়ে সময়ে তা জানিয়ে দেব। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।"

অর্থাৎ মুখ্যমন্ত্রীর সময়সূচি অনেকটা এরকম। আজ তিনি কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যাবেন। সেখানে তিনি একটি সম্মেলন যোগ দেবেন। তারপর আগামীকাল সকালে তিনি মাদ্রিদের উদ্দেশে রওনা দেবেন। মাদ্রিদে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তার পাশাপাশি তিনি ট্রেনে করে বার্সেলোনায় পৌঁছবেন। বার্সেলোনা বিজনেস সামিটে যোগ দেবেন। এই পরিস্থিতিতে আগামীদিনে বাংলায় বিদেশি লগ্নি আসতে পারে বলে আশা করা হচ্ছে। 

এদিকে বিদেশ সফরে যাওয়ার আগে, মন্ত্রিসভায় রদবদল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে গুরুত্ব কমেছে বাবুল সুপ্রিয়র। সমবায় দফতর হাতছাড়া হয় অরূপ রায়ের। বাড়তি দায়িত্ব পেলেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পর্যটন দফতর থেকে সরিয়ে অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুল সুপ্রিয়কে। যা তুলনায় কম গুরুত্বপূর্ণ। এর সঙ্গে থাকল তথ্যপ্রযুক্তি দফতর। আর বাবুলের থেকে পর্যটন দফতরের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হল ইন্দ্রনীল সেন-কে।

মোদি-মন্ত্রিসভায় মন্ত্রিত্ব হারানোর পর, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। ছেড়েছিলেন সাংসদ পদও। তারপর বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচনে, তৃণমূলের টিকিটে জিতে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভায় জায়গা পান বাবুল। তবে সম্প্রতি তাঁর দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget