এক্সপ্লোর

Mamata Banerjee: ২১ জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আহ্বান কংগ্রেসের, শুভঙ্কর সরকার বললেন, ‘প্রায়শ্চিত্ত হবে...’

Congress Invites Mamata Banerjee for 21 July: শহিদ মিনারে নিজেদের ২১ জুলাই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানালেন কংগ্রেসের শুভঙ্কর সরকার।

কলকাতা: ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শহিদ মিনারে যোগ দিতে আহ্বান কংগ্রেসের। শহিদ মিনারে ২১ জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেস। সেই মতো শহিদ মিনারের সভাস্থল পরিদর্শন করলেন শুভঙ্কর সরকার। আর সেখানেই মমতাকে তাঁদের মঞ্চে আমন্ত্রণ জানালেন তিনি। বললেন, “প্রায়শ্চিত্ত করুন, কংগ্রেসের সঙ্গে যা করেছেন ভুল করেছেন স্বীকার করুন মমতা বন্দ্যোপাধ্যায়।” (Congress Invites Mamata Banerjee to 21 July Programme)

শহিদ মিনারে সভাস্থল পরিদর্শনের ফাঁকে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে মমতাকে আমন্ত্রণ জানান শুভঙ্কর। বলেন, “এই শহিদ মিনারে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছি, তাঁর যদি সৎ সাহস থাকে নিশ্চয়ই তিনি ইতিহাস বিকৃত করবেন ন।  এই শহিদ মঞ্চে এসে ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল, মঞ্চে দাঁড়িয়ে একথা বলবেন। কারণ পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। সেই পতাকার সম্মান যাঁরা রাখতে পারেন, যে কোনও জায়গায় রাজনীতিতে তাঁদের উচ্চতা অনেক বেশি হয়।” (Mamata Banerjee)

আরও পড়ুন: নবম-দশমে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে, নইলে মিলবে না সার্টিফিকেট, জানিয়ে দিল CBSE

শুভঙ্কর আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করলে আগামী দিনে তিনি মনে শান্তি পাবেন। কারণ এখনও পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নেন যে ‘আমার দল  ছাড়া ভুল হয়েছিল’, এই মঞ্চে এসে শহিদদের শ্রদ্ধা জানালে, যুব কংগ্রেস, কংগ্রেসের পতাকা…সেখানে কিছুটা হলেও তাঁর যে কৃতকর্ম, তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করা যাবে। সেটা যদি তিনি ভাবেন, তাহলে এই মঞ্চ সবার জন্যই স্বাগত।” এর পাল্টা কুণাল ঘোষ বলেন, "প্রদেশ কংগ্রেস কর্মসূচি করতেই পারে। ১৯৯৩ সালে ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূচি ডেকেছিলেন, তখন তো প্রদেশ কংগ্রেস আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি!" 

আরও পড়ুন: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’

সচিত্র ভোটার কার্ডের দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই তদানীন্তন যুব কংগ্রেস নেত্রী মমতার নেতৃত্বে বিরাট মিছিল বের হয়েছিল শহর কলকাতার বুকে। সেই মিছিলে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মী মারা যান। ১৯৯৭ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন মমতা। ১৯৯৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা হয় তৃণমূল কংগ্রেসের। ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২১ জুলাই দিনটিতে বিরাট জনসমাবেশ শুরু করেন মমতা। মমতার প্রয়াত সতীর্থদের স্মরণে ওই দিনটি তৃণমূলের 'শহিদ দিবসে' পরিণত হয়। পাশাপাশি, বিরাট জনসমাবেশের মাধ্যমে ২১ জুলাই দিনটি মমতার রাজনৈতিক ক্ষমতাপ্রদর্শনের দিনও হয়ে ওঠে সময়ের সঙ্গে।

কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আগের সব সমীকরণ ভেঙে দিয়েছে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে, তিনি নিজে পরাজিত হয়েছেন ভবানীপুর কেন্দ্রে। এখন আবার ২১ জুলাই দিনটির 'দখলদারি' নিয়েও কাড়াকাড়ি চলছে কার্যত। কংগ্রেসের তরফে শহিদ মিনারে ২১ জুলাই পালনের তোড়জোড় চলছে। আবার মমতার হাত ছেড়ে আসা 'ঋতব্রত তৃণমূল'ও ২১ জুলাই পালন করছে নিজেদের মতো করে। সেই তুলনায় মমতার-আয়োজন নিষ্প্রভ, আলোচনাতেই নেই কার্যত। এমন পরিস্থিতিতে মমতাকে নিজেদের ২১ জুলাইয়ের মঞ্চে আহ্বান জানালেন শুভঙ্কর। ছুড়ে দিলেন কটাক্ষও।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা...", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা ও আবাস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
Advertisement

ভিডিও

Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget