এক্সপ্লোর

Tender Scam Case: শ্মশান দুর্নীতিতে নিজাম প্যালেসে হাজিরা কাঁথি পুরসভার ৭ কর্মীর

Contai Tender Scam Case: সিবিআই-এর তলবে হাজিরা দিলেন কাঁথি পুরসভার ৭ কর্মী।

কলকাতা: শ্মশান টেন্ডার দুর্নীতিতে (Contai Tender Scam case) নিজাম প্যালেসে হাজিরা কাঁথি পুরসভার ৭ কর্মীর। সিবিআই-এর (CBI) তলবে হাজিরা দিলেন কাঁথি পুরসভার ৭ কর্মী। এরমধ্যে আছেন পুরসভার চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীও। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় প্রথমে সিআইডি দায়িত্ব নিলেও পরে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় সিবিআই (CBI)।  

শ্মশানের সংস্কারের টেন্ডার নিয়ে দুর্নীতি

যে বিষয়কে ঘিরে শোরগোল, সেটি কাঁথি পুরসভার শ্মশানের সংস্কারের টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। রামচন্দ্র সৌমেন্দু এবং অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে জানা যায়। ভুয়ো শংসাপত্রের মালিক রামচন্দ্রকে বরাত দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এমনকি শ্মশানে স্টল তৈরিতেও ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ।

একটি টেন্ডার পেয়েছিলেন রামচন্দ্র

প্রসঙ্গত, ২০১৯ এবং ২০২০ সালে কাঁথি পুরসভার অন্তর্গত একটি টেন্ডার পেয়েছিলেন রামচন্দ্র। কিন্তু টেন্ডার পেয়েও তিনি কাজ শেষ করেননি বলে অভিযোগ। তা নিয়ে রামচন্দ্রের বিরুদ্ধে দু'টি এফআইআর দায়ের হয়েছিল। এর পর, গত ২৮ ডিসেম্বর আরও একটি এফআইআর দায়ের হয়েছিল। তাতে দেখা যায়, রামচন্দ্রের স্ত্রী-ই অভিযোগ করেছিলেন এবং তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল রামচন্দ্রকে।

তৃতীয় এফআইআর নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি

এই তৃতীয় এফআইআর নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি মান্থা। তিনি বলেছিলেন, 'স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী' একই অভিযোগের ভিত্তিতে, একই ব্যক্তির বিরুদ্ধে তিন-তিনটি এফআইআর দায়ের হয় কী ভাবে ? তা নিয়েও প্রশ্ন তোলেন। গোটা ঘটনায় সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। তৃতীয় এফআইআর-টি রামচন্দ্রের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা হলেও, আদালতে জমা দেওয়া হলফনামায় রামচন্দ্রের স্ত্রী জানিয়েছিলেন, 'কিছু প্রভাবশালী তাঁকে তুলে নিয়ে দিয়ে, জোর করে অভিযোগপত্র লিখিয়েছিলেন এবং তাতে সই করিয়েছিলেন।'

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

ওই অভিযোগপত্রে যা অভিযোগ রয়েছে, তাঁর অভিযোগ সেটি ছিল না। তার ভিত্তিতে গ্রেফতারও করা হয়নি রামচন্দ্রকে। রামচন্দ্রের স্ত্রী সেই হলফনামা দেখে এ দিন পুলিশের ভূমিকায় বিস্ময়ও প্রকাশ করেন বিচারপতি মান্থা। এর পরই বিষয়টি সিবিআই-এর হাতে তুলে দেন তিনি। একই সঙ্গে সিআরপিএফ-কে মামলায় যুক্ত করে রামচন্দ্রের স্ত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন।

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget