এক্সপ্লোর

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

Teachers Meeting with Minister : তাঁদের তরফে পাঁচজনের একটি প্রতিনিধিদল স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণের সঙ্গে বৈঠক করতে গেছে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ৩০ ঘণ্টা পার। বিকাশ ভবনের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। তাঁদের তরফে পাঁচজনের একটি প্রতিনিধিদল স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণের সঙ্গে বৈঠক করতে গেছে। এই আবহে আন্দোলনকারী শিক্ষকদের তরফে একজন বলেন, "স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সমস্যার সমাধান না হলে আন্দোলন লাগাতার চলবে। এখানেই বসে থাকব। যতদিন না সমাধান পাব।" তবে, আশাপ্রকাশও করা হয়েছে আন্দোলনকারীদের শিক্ষকদের তরফে। আন্দোলনকারী এক শিক্ষক বলেন, "আমরা অপেক্ষায় আছি। কিছু ভাল হবে এই আশায়। ওঁরা কথা বলছেন ভিতরে। ৫ জনের প্রতিনিধিদল গেছে ভিতরে।"

বিস্তারিত... 

প্রায় ৩০ ঘণ্টা ধরে খোলা আকাশের নীচে রাস্তায় বসে আছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। প্রত্যেকেই অপেক্ষায় আছেন, স্কুলশিক্ষা দফতর তাঁদের সমস্যার নিরসনে কী সিদ্ধান্ত নেয়। তাঁদের মধ্যে থেকে ৫ জন প্রতিনিধি স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণের সঙ্গে দেখা করতে গিয়েছেন। এখনও আলোচনা চলছে। তাঁদের বক্তব্য, তাঁদের প্রথমে নিয়োগ করা হয়েছিল চুক্তিভিত্তিকভাবে। কিন্তু, সেটা সরকার নিয়োগ করেনি। একটি সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল। তাঁদের মতোই আরও ৫ হাজার জন এমন শিক্ষক রয়েছেন এমন অভিযোগ করছেন চাকরিহারা শিক্ষকরা। যারা একইভাবে নিয়োগ হয়েছিলেন। অথচ পরবর্তী সময়ে সরকার তাঁদের চুক্তির ভিত্তিতে নিয়োগ দেন এবং তাঁদের বেতনও বৃদ্ধি হয়ে যায়। এদের নিয়োগ তো হয়নি, উপরন্তু সম্প্রতি তাঁদের টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুজোর মুখে চাকরি হারিয়েছেন এই ৩৭১৯ জন। চাকরিহারা এই কম্পিউটার শিক্ষকরা পুরনো চাকরি পুরনো নিয়মে পুনর্বহাল চাইছেন না। সেই ৫ হাজার জন, যেভাবে সরকার তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ করেছে, সেই একইভাবে তাঁদের নিয়োগ করা হোক। তাঁদের বক্তব্য, তাঁরা স্থায়ী চাকরি চাইছেন না, চুক্তিভিত্তিক চাকরিই চাইছেন। কিন্তু বাকি ৫ হাজার জনের ক্ষেত্রে যে ব্যবস্থা করা হয়েছে, তাঁদের ক্ষেত্রে কেন তা নয়, কেন তাঁদের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে, এই অভিযোগই তুলছেন তাঁরা। 

গতকাল সকাল ১১টায় তাঁরা এখানে আসেন। এরপর রাতভর এখানেই বসে ছিলেন। এখনও পর্যন্ত নিজেদের দাবি-দাওয়া নিয়ে বসে আছেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। এক কথায়, অনিশ্চিত ভবিষ্য়তের আশঙ্কায় সোমবার পথে নামেন ৩ হাজার ৭১৯ জন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা। আন্দোলনকারীদের দাবি, রাজ্য় সরকার তাঁদের পাশে দাঁড়াক। Contractual Computer Teachers Agitation

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget