এক্সপ্লোর

Cooch Behar News: BLO-দের হুমকি-হুঁশিয়ারির মধ্যেই এবার 'আক্রান্ত' বিজেপির BLA !

Cooch Behar BJP BLA Attacked : কোচবিহার ১ ব্লকে বিজেপির BLA-দের উপর হামলা, মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির

কোচবিহার: BLO-দের হুমকি-হুঁশিয়ারির মধ্যেই এবার 'আক্রান্ত' বিজেপির BLA। কোচবিহার ১ ব্লকে বিজেপির BLA-দের উপর হামলা, মারধরের অভিযোগ। মারধরে আহত দলের কয়েকজন BLA, দাবি বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। কোচবিহার ১ ব্লক অফিসে BLA-দের সঙ্গে বৈঠক কমিশনের। বৈঠকে ঢোকার আগেই বিজেপির BLA-দের মারধরের অভিযোগ। বিডিওকে স্মারকলিপি দিল বিজেপি। 

আরও পড়ুন, কালীঘাটে শোভন-বৈশাখী, SIR আবহে গর্জে উঠলেন অভিষেক, 'আগামী নির্বাচনে BJP-র হার অনিবার্য..'

BLA টু-দের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

BLA টু-দের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ট্রেনিংয়ে যাওয়ার সময় কোচবিহার এক নম্বর ব্লকে বিজেপির BLA টু-দের মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, কোচবিহারেরই তুফানগঞ্জ এক নম্বর ব্লকের প্রশিক্ষণ থেকে, সিপিএমের BLA টু-দের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। SIR উদ্বেগে যখন দলে দলে বাংলাদেশি অনুপ্রবেশকারী ওপার বাংলায় ফিরে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, তখন কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধে BLA-টু-দের উপর হামলা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল। পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে SIR-প্রক্রিয়া।মঙ্গলবার থেকে শুরু হবে এনুমারেশন-পর্ব। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ করবেন। তাঁদের সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী BLA টু-রা। BLO-দের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন তাঁরা।

ঠিক কী হয়েছিল ?
 
সেই BLA-দেরই এবার মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।মঙ্গলবার কোচবিহার এক নম্বর ব্লকে BLA টু-দের ট্রেনিং ছিল। অভিযোগ বিজেপির BLA টু-রা যখন ব্লক অফিসে যাচ্ছিলেন, তখন তাঁদের মারধর করা হয়। এমনকী ব্লক অফিসে ঢুকতেও দেওয়া হয়নি। এই ঘটনায় বিজেপির কয়েকজন আহত হয়েছেন। জেলা শাসকের লিখিত অভিযোগ করেছে বিজেপি।কোচবিহারেরই তুফানগঞ্জ এক নম্বর ব্লকের প্রশিক্ষণ থেকে, সিপিএমের BLA টু-দের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জের BDO-র কাছে সিপিএম অভিযোগ দায়ের করেছে। এনুমারেশন-পর্ব শুরু হওয়ার আগেই দিকে দিকে উঠছে BLA টু-দের আক্রান্ত হওয়ার অভিযোগ ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget