এক্সপ্লোর

Cooch Behar News: কোচবিহারে এক ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, মৃতকে 'নিজেদের কর্মী' বলে দাবি তৃণমূল নেতার !

TMC On BJP On Cooch Behar Murder Case: কোচবিহারে পিটিয়ে খুনের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের, বিস্ফোরক দাবি তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও কোচবিহার পুরসভার চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহার: কোচবিহারের পানিশালায় এক ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশসূত্রে খবর, মৃতের নাম সুবোধ মালাকার। পরিতোষ দাস নামে এক ব্য়ক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।

আরও পড়ুন, রাজ্য়পালের লেখা গল্পের ভিত্তিতে মঞ্চস্থ হল নাটক 'চৌরঙ্গিস ফ্লাওয়ার', নেপথ্যে 'রাজনীতির গন্ধ' পাচ্ছে তৃণমূল ! কী বললেন সি ভি আনন্দ বোস ?

স্থানীয় সূত্রে খবর, সুবোধ মালাকারের জমিতে চাষের কাজ করতেন পরিতোষ। অভিযোগ, কাজ নিয়েই বচসার জেরে রবিবার সুবোধ মালাকারকে মারধর করে অভিযুক্ত পরিতোষ। গুরুতর আহত অবস্থায় সুবোধ মালাকারকে কোচবিহার এম জে এন মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও কোচবিহার পুরসভার চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষ মৃত সুবোধ মালাকারকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আসছে ভোট, বাড়ছে হত্যালীলা !  চলতি মাসে ৪ জেলায় ইতিমধ্যেই খুন হয়েছেন ৬ তৃণমূল নেতা-কর্মী। ভরতপুরের পর রেজিনগর এবং মুর্শিদাবাদে খুন হন তৃণমূলকর্মী । বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন নিহতের ভাই । আগেও খুনের হুমকি দিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ তুলেছিলেন নিহতের ভাই। এরপর ২১ জুলাই রেজিনগরে আক্রান্ত হন তৃণমূলকর্মী পতিত পাল। শেষঅবধি মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে ওই তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছিল।

সম্প্রতি আরও একটি ভয়াবহ খুনের ঘটনা ঘটেছিল বীরভূমে। রাতে হারিয়েছিলেন স্বামীকে। তারপর ছেলেকে হারানোর ভয়ে কাঁটা হয়েছিলেন বীরভূমে নিহত তৃণমূল নেতার স্ত্রী। পীযুষ পত্নীর কথায়, 'এখনও ভয় করছে, ছেলেকে না মেরে দেয়..' ! এদিকে বীরভূমে সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ খুনের পরেই ২ মহিলা-সহ ৩ জনকে আটক করা হয়েছিল।  নিহত তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছিলেন, বাড়ি থেকে বাইক নিয়ে বেরোনোর পর, রাত দেড়টায় স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। এদিকে পুলিশ সূত্রে দাবি, আটক মহিলা জানিয়েছেন, সাঁইথিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ রাতে তাঁর বাড়িতে এসেছিলেন। বাড়ির সামনেই ওত পেতেছিল আততায়ী। রাত ২ নাগাদ ওই মহিলার বাড়ি থেকে বেরোতেই তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ। ওই মহিলার বাড়ির সামনেই পড়েছিল তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget