এক্সপ্লোর

Governor CV Ananda Bose: রাজ্যপালের লেখা গল্পের ভিত্তিতে মঞ্চস্থ হল নাটক 'চৌরঙ্গিস ফ্লাওয়ার', নেপথ্যে 'রাজনীতির গন্ধ' পাচ্ছে তৃণমূল ! কী বললেন সি ভি আনন্দ বোস ?

Governor CV Ananda Bose Drama controversy: রাজ্য়পালের লেখা গল্পের প্রেক্ষিতে তৈরি 'চৌরঙ্গিস ফ্লাওয়ার' নাটক নিয়ে হইচই ! এমন প্রেক্ষাপটে ছোটগল্প লেখার কথা ভাবনাচিন্তা কবে এল লেখক সিভি আনন্দ বোসের মনে?

রুমা পাল, শিবাশিস মৌলিক, অনির্বাণ ভট্টাচার্য, কলকাতা: রাজ্য়পালের লেখা গল্পের ভিত্তিতে রাজভবনে মঞ্চস্থ করা হল নাটক। নাটকের বিভিন্ন দৃশ্য়ে ফুটে উঠেছে রাজ্য়ের বর্তমান পরিস্থিতির বেশ কিছু অংশ। আর সি ভি আনন্দ বোসের লেখা ছোট গল্পের প্রেক্ষিতে তৈরি 'চৌরঙ্গিস ফ্লাওয়ার' নাটক নিয়েই এবার যত হই চই। 

 

আরও পড়ুন, সোমবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে 'সুপ্রিম' শুনানি

 আর এরকম একটি নাটক রাজভবনে মঞ্চস্থ হওয়ায়, এর নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল

রাজভবনে মঞ্চস্থ একটি নাটক। রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের লেখা ছোট গল্পের অনুপ্রেরণায় তৈরি "চৌরঙ্গি'স ফ্লাওয়ার"। আর এই নাটক নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারণ এখানে উঠে এসেছে, এমন কিছু প্রসঙ্গ ও দৃশ্য। যা সাম্প্রতিককালে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। কিংবা চাকরিহারাদের আন্দোলনের সময় দেখা গেছে। যে সমস্ত ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলেছিল রাজ্য সরকারকে। আর এরকম একটি নাটক রাজভবনে মঞ্চস্থ হওয়ায়, এর নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল।নাটকে অভিনয় করেছেন বিজেপি নেত্রী শর্বরী মুখোপাধ্য়ায়।

'এই ফুলগুলো কবরস্থান থেকে নিয়ে আসা হয় যেগুলো মৃতদেহের ওপর দেওয়া হয়, আমি তখন পথশিশুদের লড়াইয়ের কথা ভাবলাম..'
 
শনিবার রাজভবনে অন্তবর্তী উপাচার্যদের নিয়ে একটি বৈঠক ছিল। বৈঠক শেষে তাঁরাও উপস্থিত হয়েছিলেন দর্শকাশনে। ছিলেন মুনমুন সেন ও ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু এমন প্রেক্ষাপটে ছোটগল্প লেখার কথা ভাবনাচিন্তা কখন, কবে এল লেখক সিভি আনন্দ বোসের মনে? অকপটে তা নিজেই বললেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, আমি স্ত্রীর সঙ্গে চৌরঙ্গি স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম। আমরা একটা গাড়িতে ছিলাম। কয়েকটা ছেলে গোলাপ ফুল বিক্রি করতে এসেছিল। ৫ টাকা পিস প্রত্যেকটা। আমার গাড়িতে থাকা একজন বলল এটা কিনবেন না। আমাকে পরে কারণটা বলা হয়েছিল। বলা হল, এই ফুলগুলো কবরস্থান থেকে নিয়ে আসা হয় যেগুলো মৃতদেহের ওপর দেওয়া হয়। আমি তখন পথশিশুদের লড়াইয়ের কথা ভাবলাম। এও মনে হল যে সমাজের প্রান্তিক মানুষ, বিশেষকরে যারা গরিব, তাঁরা সৎ, বিশ্বস্ত। এই প্রেক্ষাপটেই এই ছোট গল্প।  

রাজনৈতিক বিতর্ক বাড়তে পারে এই আশঙ্কায়, কাটছাট করে মঞ্চস্থ

যদিও রাজভবন সূত্রের খবর, এই নাটকের বেশ কিছু অংশ রাজনৈতিক বিতর্ক বাড়তে পারে এই আশঙ্কায়, রাজভবনের তরফে সেগুলি কাটছাট করে তারপর মঞ্চস্থ করা হয়েছে। কিন্তু তার পরও এড়ানো গেল না বিতর্ক। 

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget