এক্সপ্লোর

Cooch Behar News: পুলিশকে লক্ষ্য করে গুলি, ফের উত্তেজনা শীতলকুচিতে

Cooch Behar Sitalkuchi Shootout: অস্ত্র-মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত কোচবিহারের শীতলকুচি থানার পুলিশ। পুলিশ কর্মীদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

কোচবিহার: অস্ত্র-মামলায় (Firearms Case) অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত কোচবিহারের শীতলকুচি থানার পুলিশ (Cooch Behar Sitalkuchi Police Station)। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ কর্মীদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশ। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

ফের উত্তেজনা শীতলকুচিতে

গতকাল রাতে অস্ত্র-মামলায় অভিযুক্ত আজিজুল মিঞাকে গ্রেফতার করতে শীতলকুচির পাঠানটুলি গ্রামে হানা দেয় পুলিশ। তখনই গুলি চলে। এই ঘটনায় ওই দুষ্কৃতী, তার স্ত্রী, মেয়ে-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে ২০২১-এর বিধানসভা ভোটের সময়, পাঠানটুলি গ্রামেই গুলি চলে। গুলিতে মৃত্যু হয় ভোটের লাইনে দাঁড়ানো প্রথম ভোটার আনন্দ বর্মনের।

 রক্তে ভিজেছিল কোচবিহারের শীতলকুচির মাটি

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার বিধানসভা ভোটের দিনেই, রক্তে ভিজেছিল কোচবিহারের শীতলকুচির মাটি। ভয়ঙ্কর সেই ঘটনার পর, এখন কেমন আছে হতভাগ্য পরিবারগুলো ? তারই খোঁজ নিতে গ্রামে গিয়েছিল এবিপি আনন্দ। এলাকায় এখন শহিদ দিবস পালনের চূড়ান্ত ব্যস্ততা। প্রথমবার ভোট দিতে গিয়েই প্রাণ যায় পাঠানটুলির বাসিন্দা আনন্দ বর্মনের। দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন তিনি। শুধু আনন্দ বর্মনই নন। জোড়পাটকি গ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছিল মণিরুজ্জামান মিঞা, হামিউল হক, হামিদুল মিঞা ও নুর আলম মিঞাদের। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন এই চারজন।  

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

গরু উদ্ধারে গিয়ে কোচবিহারের মেখলিগঞ্জে আক্রান্ত হয়েছিল পুলিশ

অপরদিকে, বাইশ সালে গরু উদ্ধারে গিয়ে কোচবিহারের মেখলিগঞ্জে আক্রান্ত হয়েছিল পুলিশ। পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টির ছোড়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার মুহূর্তের সেই ভিডিও ভাইরালও হয়েছিল। ১৭ জন পুলিশকর্মী আহত হয়েছিলেন ওই ঘটনায়। ৩৪টি গরু উদ্ধার করা হয়েছিল৷ গ্রেফতার করা হয়েছিল ৬ জনকে।গতবছর আরও একটি ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনা জেলায়। তৃণমূলের ( TMC ) বিবাদ মেটাতে গিয়ে বসিরহাটে ( Basirhat ) গুলিবিদ্ধ হয়েছিলেন সেবার কনস্টেবল। শাসক-নেতার ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। নেতা সহ ৪১ কে গ্রেফতার করা হয়েছিল। তৃণমূলের বিবাদে বসিরহাটে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। ব্লক সভাপতির অপসারণের দাবিতে রাস্তা অবরোধ করে শুরু হয়েছিল বিক্ষোভ। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
TMC Symbol : জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget