এক্সপ্লোর

Cooch Behar : 'সোশাল মিডিয়ায় দলবিরোধী পোস্ট নয়', বার্তা কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির

TMC : দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দলীয় নেতা, কর্মীদের কাছে আবেদন। এসব করে লাভ নেই, তৃণমূলের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, পাল্টা কটাক্ষ বিজেপির।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : সোশাল মিডিয়ায় দলবিরোধী পোস্ট করবেন না। নেতা, কর্মী, সমর্থকদের বার্তা কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির। আমার ওপর ভরসা রাখুন, আমি নয়, আমরায় বিশ্বাস রাখুন।ফেসবুক পেজে আবেদন অভিজিৎ দে ভৌমিকের।

কোচবিহারে বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূল নেতাদের (TMC Leader) সংঘাত। সোশাল মিডিয়ায় (Social Media) আক্রমণ শানাতেও দেখা গিয়েছে। সেখানেই লাগাম টানতে চান নতুন জেলা সভাপতি। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দলীয় নেতা, কর্মীদের কাছে আবেদন। এসব করে লাভ নেই, তৃণমূলের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, পাল্টা কটাক্ষ বিজেপির।

কেন এমন বার্তা ?

সম্প্রতি কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি বদল হয়েছেন। পার্থপ্রতিম রায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎ দে ভৌমিককে (Abhijit Dey Bhowmick)। জেলা সভাপতির পরপরই, ব্লক স্তরেও রদবদল করা হয়েছে। কেন সোশাল মিডিয়ায় এরকম পোস্ট ? কোচবিহারের (CoochBehar) তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, 'অনেক সময় দেখা যায় আবেগতাড়িত হয়ে অনেকে সোশাল মিডিয়ায় অনেক কিছু পোস্ট করে ফেলেন দলীয় কর্মী, সমর্থকরা। দলের মূল্যবোধ, ভাবনাচিন্তার থেকে অনেক সময়েই তা বিচ্যুতও হয়। সেই জন্যই তাঁদেরকে সতর্ক করে বলার চেষ্টা, আগেভাগেই কিছু পোস্ট নয়, বিষয়টা বুঝে তারপর পোস্ট করতে হবে। দল তো যা কিছু বলার ছাড়পত্র দেয়নি, দলে থেকে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।'

বিজেপির খোঁচা

পাল্টা বিজেপির (BJP) কোচবিহারের জেলা সভাপতি সুকুমার রায়ের খোঁচা, 'ক'জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? তৃণমূলের অনেকেই তো যোগাযোগ রাখছে। আজও কয়েকজন দেখা করে গেল। খুব তাড়াতাড়ি অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বলছেন, কিন্তু আমরা ভাবছি তাঁদের দলে নেব কি না। আমরা যদি তৃণমূলের লোকেদের দলে নেওয়া শুরু করি, তাহলে কোচবিহারে তৃণমূল দলটাই থাকবে না।'

কোচবিহারে তৃণমূলের রদবদল

কোচবিহারে জেলা সভাপতি বদলের পাশাপাশি দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকেও সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর পরপরই গত চৌঠা অগাস্ট ফেসবুকে একটি পোস্ট করেন বাসুনিয়া। সেখানে শুধু তিনি লিখেছিলেন...NOW I AM FREE.। (পড়ুন বিস্তারিত- 'আমি মুক্ত!' সিতাইয়ের তৃণমূল বিধায়কের পোস্টে জল্পনা, পদ না পেয়ে ‘পোস্ট’?) কিন্তু কয়েক দিন যেতে না যেতেই, তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, দলের কাছে তাঁরও গুরুত্ব কম নয়। 

আরও পড়ুন- 'কোনও দাদার কাছে গিয়ে লাভ নেই, এলাকায় দলটা করুন, পঞ্চায়েতের টিকিট রাজ্য পার্টি দেবে', হুঁশিয়ারি সিতাইয়ের তৃণমূল বিধায়কের

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget