এক্সপ্লোর

Cooch Behar : 'আমি মুক্ত!' সিতাইয়ের তৃণমূল বিধায়কের পোস্টে জল্পনা, পদ না পেয়ে ‘পোস্ট’?

TMC vs BJP : লোকসভা ও বিধানসভা নির্বাচনে কোচবিহারে আধিপত্য বজায় রাখতে পেরেছে বিজেপি। এবার সামনে পঞ্চায়েত ভোট। তৃণমূল কি পারবে, ঘর সামলে পুরনো জমি ফিরিয়ে আনতে?

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : আমি মুক্ত! ফেসবুকে লিখলেন কোচবিহারের (Cooch Behar) সিতাইয়ের তৃণমূল বিধায়ক (TMC MLA) জগদীশ বর্মা বাসুনিয়া। কিন্তু কেন লিখলেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে! তাৎপর্যপূর্ণভাবে আজই দলের নেতা-কর্মীদের সোশাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে সংযত থাকার বার্তা দেন কোচবিহার জেলা তৃণমূলের নতুন সভাপতি। এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল বিধায়কের।

'I am free'। কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ যেদিন মন্ত্রী হলেন, সেদিনই ফেসবুকে এই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। ২০১১’র আগেই জগদীশ বর্মা বাসুনিয়া যোগ দেন তৃণমূলে। তা সত্বেও জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ না পাওয়া কিংবা মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় তিনি কি ক্ষুব্ধ? কেন এই পোস্ট করলেন তিনি? প্রতিক্রিয়া মেলেনি সিতাইয়ের তৃণমূল বিধায়কের।

তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে জগদীশ জানিয়েছেন, জেলায় সংগঠনে গুরুত্বপূর্ণ পদের প্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু, আপাতত নিজেকে সিতাই বিধানসভার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। সিতাইয়ের তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর, সে ব্যাপারে কিছু বলতে চাননি কোচবিহার জেলা তৃণমূলের নতুন সভাপতি।

বার্তা নতুন সভাপতির

তবে এদিন দলের অনুষ্ঠানে নেতা-কর্মীদের সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার নিয়ে সতর্ক করে দেন তিনি। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের নতুন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, 'দলে থেকে দলের কর্মীদের সঙ্গে লড়াই করা কিন্তু চলবে না, দলের কথা, দলের লড়াইয়ের কথা ফেসবুকে পোস্ট করা, দলের লড়াইয়ের কথা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে শেয়ার করা, এই জিনিস বন্ধ হয়ে গেছে গত ২ দিন থেকে, এটা করা যাবে না। যারা করবেন, কমপ্লিট নিজের দায়িত্বে করবেন। যারা দল করতে চায়, আপনার পছন্দ হোক, অপছন্দ হোক, তাঁদেরকে স্পেস দিতে হবে, প্রত্যেকের নিজস্ব জায়গা আছে।'

দ্বন্দ্ব নতুন নয়

এই প্রথম নয়, গত এপ্রিলে কোচবিহার জেলা তৃণমূলের নতুন কোর কমিটি গঠন হয়। সেখানে ঠাঁই পাননি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আর এরপরই তাত্‍পর্যপূর্ণভাবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফেসবুক পোস্টে লেখেন, আমি এখন মুক্ত বিহঙ্গ। এবার জগদীশ বর্মা বাসুনিয়া লিখলেন, I am free। এই সুযোগে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।

কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেছেন, 'এতো মিউজিক্যাল চেয়ার। তাই এসব লিখছেন ফেসবুক, নতুন কিছু নেই., কোচবিহারে কোন্দল ঠেকাতে পারবে না।' লোকসভা ও বিধানসভা নির্বাচনে কোচবিহারে আধিপত্য বজায় রাখতে পেরেছে বিজেপি। এবার সামনে পঞ্চায়েত ভোট। তৃণমূল কি পারবে, ঘর সামলে পুরনো জমি ফিরিয়ে আনতে? বড় চ্যালেঞ্জ কোচবিহার জেলা তৃণমূলের নতুন সভাপতির সামনে।

আরও পড়ুন- 'নেপথ্যে বিশাল প্রভাব' শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget