এক্সপ্লোর

Coochbehar: কোচবিহারে বারবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, কীভাবে সামাল ঘাসফুল শিবিরের?

TMC: ১০টি অঞ্চলের মধ্যে, ৫টিতেই নতুন অঞ্চল সভাপতিদের নিয়ে তৃণমূলের মধ্যে মাথাচাড়া দিয়েছে অসন্তোষ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নতুন অঞ্চল সভাপতি ঘোষণার পর থেকে, কোচবিহারের মাথাভাঙায়, তৃণমূলের অন্দরে অশান্তি লেগেই রয়েছে। দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমনে এবার উদ্যোগী হল জেলা নেতৃত্ব। তৃণমূল সূত্রে খ‍বর, আলোচনার মাধ্যমে ক্ষোভ না মিটলে, শোকজ করা হবে বিক্ষুব্ধদের।

কবে কোথায় গন্ডগোল:
৪ নভেম্বর, ফুলবাড়ি। ৫ নভেম্বর, রুইডাঙা। ৮ নভেম্বর, বড় শৌলমারি।  ১০ নভেম্বর, প্রেমেরডাঙা। ১১ নভেম্বর, লতাপোতা। ফুলবাড়ি থেকে রুইডাঙা, বড় শৌলমারি থেকে প্রেমেরডাঙা কিংবা লতাপোতা, সব জায়গাতেই এক ঘটনা। নভেম্বরে, অঞ্চল সভাপতি ঘোষণা হওয়ার পর থেকেই, কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকে বারবার তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামনে এসেছে। 

১০টি অঞ্চলের মধ্যে, ৫টিতেই নতুন অঞ্চল সভাপতিদের নিয়ে তৃণমূলের মধ্যে মাথাচাড়া দিয়েছে অসন্তোষ। কোথাও, নতুন সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কর্মী-সমর্থকরা। কোথাও মিছিল করেছেন। কোনও আবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল নেতা।

কী পদক্ষেপ: 
ভোটের আগে, নেতা-কর্মীদের এই ক্ষোভ-প্রশমনে উদ্যোগী হল কোচবিহার তৃণমূল জেলা নেতৃত্ব। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি, তৃণমূল নেতা উমাকান্ত বর্মন, মাথাভাঙা ২ নম্বর ব্লকের সভাপতি, প্রদীপরঞ্জন রায় ও প্রাক্তন মন্ত্রী তথা, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খ‍বর, আলোচনার মাধ্যমে ক্ষোভ না মিটলে, শোকজ করা হবে বিক্ষুব্ধদের। কোচবিহারের তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, 'একটা সমস্যা হয়েছিল। আমি ও চেয়ারম্যান শোকজ করা হবে সিদ্ধন্ত নিয়েছি। ইতিমধ্যে ইতিবাচক রেসপন্স পেয়েছি। সভাধিপতি, ব্লক সভাপতি ও প্রার্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ব্যাপারটা দেখছেন। মিটে যাবে। আমাদের মনে হচ্ছে শোকজ করতে হবে না। প্রত্যেকেই ভালো লিডার। সিদ্ধন্ত নিয়ে রেখেছি। দলে থেকে দলের সিদ্ধান্ত মানতে হবে।'

বিজেপির কটাক্ষ:
তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে আসায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, 'তৃণমূলের সবাই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িত। অনেক সভাপতি এল গেল। কেউ ঠিক করতে পারেনি। সামনে পঞ্চায়েত ভোট। ভাগাভাগির রাজনীতির ব্যাপার আছে। কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। দলের মধ্যে থেকেই বিদ্রোহ।'

জেলার ছবি:
বর্তমানে কোচবিহার জেলা পরিষদের ৩৩টি আসনের মধ্যে সবকটিই তৃণমূলের দখলে রয়েছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও এক ছবি। ১২টি আসনের মধ্যে ১২টিই তৃণমূলের দখলে। ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ১২৭টি, একটি বিজেপির। যদিও ২০১৯ এর লোকসভা নির্বাচন ও ২০২১-এর বিধানসভা নির্বাচনে, কোচবিহারে তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিল বিজেপি। আগামী বছর পঞ্চায়েত ভোটে কী হবে? সবার নজর সেদিকেই। 

আরও পড়ুন: ক্লাস টু পাস করে ডাক্তারি! চাইলেন ২৮ হাজার, জলপাইগুড়ির এই 'ভুয়ো' ডাক্তারকে চেনেন?

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget