এক্সপ্লোর

TMC Clash : পঞ্চায়েতের প্রাক্কালে চওড়া হচ্ছে কোচবিহারে তৃণমূলের বিবাদ, এবার মাথাভাঙায় পদত্যাগ দুই নেতার

Coach Behar News : পঞ্চায়েত ভোটের তৃণমূলের অন্দরে এই কোন্দল, বিরোধীদের বাড়তি সুবিধা করে দেবে না তো? বলবে সময়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে কোচবিহারে ফের তৃণমূলে গোষ্ঠীবিবাদ। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্য়াগ করলেন মাথাভাঙার (Matha Vanga) তৃণমূল (TMC) ও যুব তৃণমূলের ২ নেতা। যা নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি (BJP)। পঞ্চায়েত ভোটের তৃণমূলের অন্দরে এই কোন্দল, বিরোধীদের বাড়তি সুবিধা করে দেবে না তো? বলবে সময়। 

তুফানগঞ্জের পর মাথাভাঙা

তুফানগঞ্জের পর এবার মাথাভাঙা। কোচবিহারে (CoochBehar) আরও চওড়া তৃণমূলের ফাটল। দলীয় নেতত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে পদ ছাড়লেন মাথাভাঙা ২ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি ধনীরাম বর্মন ও ওই ব্লকেরই তৃণমূলের সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন মিয়া। দলীয় সিদ্ধান্তকে মান্য়তা দিয়ে দলীয় পদ থেকে মুক্তি চাই। সম্প্রতি ফেসবুকে এই পোস্ট করেন, মাথাভাঙা ২ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি ধনীরাম বর্মন। 

সূত্রের খবর, আদালতের নির্দেশে যে গ্রুপ ডি কর্মীদের চাকরি গেছে, সেই তালিকায় নাম রয়েছে এই যুব তৃণমূল নেতার। তাঁর দাবি, সম্প্রতি দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন। এরইমধ্য়ে, জেলা সভাপতির উদ্দেশে তোপ দেগে পদত্য়াগের কথা ঘোষণা করেন তিনি। অন্য়দিকে, দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলে, পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন মাথাভাঙা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন মিয়া।

মাথাভাঙা ২ নম্বর ব্লকের, পদত্য়াগী যুব তৃণমূল নেতা ধনীরাম বর্মন বলেছেন, 'গতকাল সোশ্য়াল মিডিয়ায় জানতে পারি, ৯টি অঞ্চলের কমিটি গঠন হয়েছে। দেখি, ব্লকের নেতৃত্বদের নিয়ে সভাপতি মিটিং করে। আমায় ডাকেনি। যারা সংগঠনে নেই, তারাও ছিল। যাঁদের মানুষ ছুঁড়ে ফেলেছে, গ্রহণযোগ্য়তা নেই। তারা আছে। অভিজিৎ দে ভৌমিক আমাকে আমন্ত্রণ করেনি। কখনওই করে না। অভিজিৎ দে ভৌমিকের নির্বাচনী কমিটির বিরোধিতা করে ইস্তফা পত্র দিতে যাব'। যা নিয়ে পাল্টা কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন, 'উনি ইতিপূর্বে পদত্য়াগ পত্র দিয়ে গেছেন। যেদিন গ্রুপ ডি-তে আদালতের নির্দেশে নাম বাদ গেছে, সেদিনই পদত্য়াগ পত্র চেয়ে নিয়েছি। যুব নেতৃত্বরা সিদ্ধান্ত নেবেন। সায়নী ঘোষ, জেলা সভাপতি কমলেশ অধিকারী তারা সিদ্ধান্ত নেবেন।'

গত সোমবারই তুফানগঞ্জে যুব তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে, পদত্য়াগ করেন ১৪ জন বুথ সভাপতি। আর এবার, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদ ছাড়লেন যুব তৃণমূল ও তৃণমূলের ২ নেতা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

আরও পড়ুন- রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget