এক্সপ্লোর

Ram Navami Clash : রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Howrah Clash : বেশ কিছু দোকানপাট ভাঙচুর, আগুন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, রাস্তায় ব্যারিকেড ।

হাওড়া : রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া। হাওড়ার (Howrah) ক্যারি রোড সংলগ্ন কাজিপাড়ায় সংঘর্ষ । পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কাজিপাড়া দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় গন্ডগোলের সূত্রপাত । বেশ কিছু দোকানপাট ভাঙচুর, আগুন। ঘটনাস্থলে বিশাল পুলিশ (Police) বাহিনী, রাস্তায় ব্যারিকেড । অশান্তিতে অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি । 

হাওড়ার ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, রামনবমীর জন্য নির্ধারিত রাস্তায় না গিয়ে অন্য রাস্তা ধরে যায় মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণা, 'বারবার একই চেষ্টা। আজও হাওড়াতে দাঙ্গা করেছে। শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করুন, বারবার বলেছি। আমাদের দলকেও তাই বলা ছিল। একদিকে অন্নপূর্ণ পুজো, অন্যদিকে রমজান চলছে। তাই সবাইকে বলা ছিল। কিন্তু বাইরে থেকে গুণ্ডা এনে ঝামেলা তৈরির চেষ্টা করেছে। মিছিল করতে কোনও বাধা দেওয়া হয়নি, কিন্তু তরোয়াল নিয়ে বুলডোজার নিয়ে মিছিল করার পারমিশন কে দিয়েছে ? হাওড়ার মিছিলে বুলডোজার ব্যবহার করেছে খবর পেয়েছি।'

যার পরই সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন, 'এত ঔদ্ধত্য কোথা থেকে আসে। রিপ্লাই তোমাদের দেব। রিফিটিং রিপ্লাই। মিছিলের রুট বদলে যেখানে পারমিশন ছিল না সেই আনঅথোরাইজড রুটে গেছো। ইচ্ছা করে একটি কমিউনিটিকে ধাক্কা দেওয়ার জন্য এসব করা হয়েছে। হামলা করে যদি কেউ ভাব মামলা করে রেহাই পাবে, তাহলে জেনে রাখো, এমন একদিন আসবে জনতার আদালতে যখন টিকবে না অন্যায়। আজকের ঘটনার জন্য যারা দায়ী তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি দাঙ্গাকারীদের দেশের শত্রু মনে করি। হাওড়া প্রথম থেকেই যেন ওদের টার্গেট। হাওড়ার সঙ্গে পার্ক সার্কাস আর উত্তরবঙ্গে ইসলামপুর, চোপড়াকে অশান্ত করা যেন বরাবরই ওদের টার্গেট।'

এদিকে, এদিন হাওড়ার রামরাজাতলায় রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বলেছেন, 'উনি অশান্তির কারণ।' পাশাপাশি রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'গতবার শোভাযাত্রায় যেখানে পাথড় ছোড়া হয়েছিল, এবারেও ঠিক একই জায়গাতে যাবতীয় ঘটনা ঘটেছে। তৃণমূলের নেতাদের উস্কানিমূলক কথাবার্তা আর পুলিশ ও প্রশাসনের ব্যর্থতার জেরেই বারবার এমন ঘটনা ঘটছে।'

আরও পড়ুন- 'চিরকুটে চাকরি পেয়েছেন যাঁরা, তাঁরাই DA আন্দোলনে বসে রয়েছেন', ধর্নামঞ্চ থেকে বললেন মমতা

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget