এক্সপ্লোর

Cooch Behar Politics : ব্যাঙ্ক জালিয়াতিতে জড়িত থাকা তথ্যগোপন বিজেপি বিধায়কের, অভিযোগ উদয়নের, পাল্টা

TMC Udayan Guha Statement : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-র অভিযোগ, 'ওরা বলে তৃণমূলের সবাই চোর আর বিজেপির সব ডাকাত'।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়ক (BJP MLA)। সেই তথ্য গোপন করেছেন নির্বাচনী হলফনামায়। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনে (Election Commision) যাওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (North Bengal Development Misnister Udayan Guha)। পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। 

কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক ব্যাঙ্ক ডাকাতিতে অভিযুক্ত ! বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ। কোর্ট পেপার সামনে এনেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দাবি করেছেন, ১৯৯৫ সালে দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জে একটি ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিলেন সুকুমার রায় (BJP MLA Sukumar Ray)। গত বিধানসভা নির্বাচনের (Assembly Election) হলফনামায় (Election Affidavit) তিনি এই তথ্য গোপন করেছিলেন। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-র অভিযোগ, 'ওরা বলে তৃণমূলের সবাই চোর আর বিজেপির সব ডাকাত'।

ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অভিযুক্ত হিসেবে যে তাঁর নাম রয়েছে, তা স্বীকার করেছেন বিজেপি বিধায়কও। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেছেন, 'বাম আমলে ওরম অভিযোগ দেওয়া হত। ওটা ৯৫ সালের ঘটনা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, ওই তথ্য দেওয়ার দরকার পড়ে না'। বিধানসভা ভোটের নির্বাচনী হলফনামায় বিজেপি প্রার্থীর তথ্য গোপনের অভিযোগ ঘিরে পঞ্চায়েত ভোটের আগে সরগরম হয়ে উঠেছে কোচবিহার। 

এমনিতেই পঞ্চায়েত ভোটের আগে হুমকি-হুঁশিয়ারিতে উত্তপ্ত কোচবিহার (Coochbehar)। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায়, পুলিশকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। এর আগে একাধিকবার উদয়ন গুহ-র বিভিন্ন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।

কোচবিহারে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে যুবকের মৃত্যুতে নতুন করে তেতে উঠেছে বঙ্গ রাজনীতি (Cooch Behar News)। তৃণমূলের (TMC) শাসনে বিএসফ-কে (BSF Firnig) রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ শাসকদলের। তাতে ফের কাঠগড়ায় ওঠে বিএসএফ-এর ভূমিকা। এই প্রথম নয়,  এই এক বছরে, এই নিয়ে শুধুমাত্র কোচবিহারেই বিএসএফ-এর পাঁচটি গুলি চালানোর ঘটনা এবং তাতে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। আর যা নিয়ে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বেশ তপ্ত কোচবিহার জেলার রাজনীতি।

আরও পড়ুন- একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল, প্রভাব সাগরদিঘির ভোটে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget