এক্সপ্লোর

Scam : একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল, প্রভাব সাগরদিঘির ভোটে ?

TMC Loss in By Election : সাগরদিঘিতে হারের কারণ নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসছে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা।  

উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : স্কুলে নিয়োগ (Recruitment Scam) থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল, একশো দিনের কাজ, প্রায় বছরখানেক ধরে রাজ্য়জুড়ে অন্য়তম ইস্য়ু দুর্নীতি (Scam)। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের (TMC) দিকে। সেসবেরই কী প্রভাব পড়ল সাগরদিঘির ভোটে ? তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উপনির্বাচনের ফল কী কোনও ইঙ্গিত ?

মাঝে ২ বছরেরও কম ব্যবধানে ৫০ হাজারেরও বেশি ভোটে জেতা, মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি উপনির্বাচনে (Sagardighi By-Election) হাতছাড়া হল তৃণমূলের। রাজনৈতিক বিশেষজ্ঞদের (Political Analyst) দাবি, সাধারণত উপনির্বাচনে অ্যাডভানটেজে থাকে শাসকদল। সিংহভাগ ক্ষেত্রে জয়ীও হন শাসকদলের প্রার্থীরাই। আর সেখানে সাগরদিঘিতে ২২ হাজার ৯৮০ ভোটে জিতলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সেই ভিত্তিতে ধরলে, ২ বছরে, সাগরদিঘি বিধানসভায় তৃণমূলের ভোট কমল ৭২ হাজারেরও বেশি ! এদিকে, সাগরদিঘিতে হারের কারণ নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসছে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা।  

'ইস্যু' দুর্নীতি

এখানেই প্রশ্ন উঠছে, সাগরদিঘিতে তাহলে উলটপুরাণ হল কী করে ? তৃণমূলের পরাজয়ের নেপথ্যে কাজ করল কোন কোন ফ্যাক্টর ? বিশেষজ্ঞদের দাবি, গত কয়েক বছরে রাজ্য জুড়ে ওঠা একের পর এক দুর্নীতির অভিযোগের কারণেই শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন একাংশের ভোটাররা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) তৃণমূল বিপুল ভোটে জিতলেও, তারপর সামনে আসে রাজ্যের শিক্ষা দুর্নীতি। অভিযোগ ওঠে, কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। হাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ শিক্ষা দফতরের একটা বড় অংশ। অন্যদিকে, আগুনে গরম থেকে হাড় কাপানো ঠান্ডা, রোদ-জল-ঝড়ের মধ্যে শয়ে শয়ে দিন ধরে স্বচ্ছ নিয়োগের দাবিতে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য প্রার্থীরা। 

বিশেষজ্ঞদের দাবি, সাগরদিঘিতে তৃণমূলের থেকে ভোটারদের মুখ ফেরানোর আরও একটি সম্ভাব্য কারণ আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের ভুরি ভুরি অভিযোগ ওঠে রাজ্যে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অভিযুক্তরা শাসকদলের পঞ্চায়েতের জনপ্রতিনিধি। এই প্রেক্ষাপটে বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে রাজ্যে অনিয়ম খতিয়ে দেখতে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এছাড়াও ১০০ দিনের কাজেও, ব্যাপক বেনিয়মের অভিযোগ ওঠে রাজ্যে। কোথাও খাতায় কলমে কাজ হলেও, বাস্তবে কিছুই না হওয়ার অভিযোগ। কোথাও আবার জবকার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি দুর্নীতির অভিযোগ ওঠে মিড ডে মিলেও। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও (Anubrata Mandal)।

আরও পড়ুন- তৃণমূলের থেকে কি মুখ ফেরাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় ? সাগরদিঘির ফল ঘিরে শুরু আলোচনা, তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget