এক্সপ্লোর

Cooch Behar Bombing : কোচবিহারের তুফানগঞ্জে যুব তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি, বিবাদের জের, কটাক্ষ বিজেপির

জোড়া বোমাবাজির অভিযোগ ওঠার পরে চিলাখানা ২ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি চালায়। দেউচড়াই বাজারেও টহল দেয় পুলিশ। 

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ (কোচবিহার) : কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জে (Tufangung) যুব তৃণমূল নেতার (TMC) বাড়ির সামনে বোমাবাজি। INTTUC-র অঞ্চল সভাপতির বাড়িতেও বোমাবাজির (bombing) অভিযোগ উঠেছে। দু’টি ঘটনাতেই দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠলেও, কোনও মন্তব্য করেননি অভিযুক্ত নেতা। আর এই ইস্যুতে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ (Police)।

রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন, আর তার জেরে ৮ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। ঠিক এই পরিস্থিতিতে তৃণমূলের যুব ও শ্রমিক নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগে তেতে উঠল কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানা এলাকা।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে চিলাখানা ২ নম্বর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি বাসুদেব রায়ের বাড়ির সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে বোমার টুকরো ও সুতলি উদ্ধার করে পুলিশ। কোচবিহারের চিলাখানা ২ অঞ্চলের যুব তৃণমূল সভাপতি বাসুদেব রায় বলেছেন, 'ইটভাটায় ফের মাটি নিয়ে যাওয়া শুরু হয়েছে, আমি দলের অঞ্চল সভাপতিকে বলছিলাম সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে, উনি একাই সিদ্ধান্ত নিয়েছেন, হতে পারে প্রতিবাদ করায় বোমাবাজি।'

বৃহস্পতিবার রাতে প্রায় একই সময়ে চিলাখানা ২ নম্বর অঞ্চলের INTTUC-র সভাপতি আশানুল হকের বাড়ির সামনেও বোমাবাজির অভিযোগ উঠেছে। কোচবিহারের চিলাখানা ২ অঞ্চলের আইএনটিটিইউসি সভাপতি আশানুল হক বলেছেন, 'অঞ্চল সভাপতিকে বলেছিলাম সবার সঙ্গে কথা বলে কাজ ঠিক করা হবে, তা না করে অঞ্চল সভাপতি একাই সিদ্ধান্ত নিয়েছেন, প্রতিবাদ করাতেই হয়তো হামলা।'

এই বিষয়ে চিলাখানা ২ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতিকে ফোন করা হলেও তিনি কোনও মন্তব্য করেননি। দুই তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপির বক্তব্য কাটমানি নিয়ে বিবাদের জের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। জোড়া বোমাবাজির অভিযোগ ওঠার পরে চিলাখানা ২ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি চালায়। দেউচড়াই বাজারেও টহল দেয় পুলিশ। 

আরও পড়ুন- নির্দেশ দিয়েছিলেন মমতা, প্রথমদিনে কোন জেলায় উদ্ধার কত অস্ত্র-বোমা ?

সেরা শিরোনাম

News Live: সরকারি বাসে মহিলাদের ফ্রি বাসযাত্রায় চালু হচ্ছে পিঙ্ক কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সরকারি বাসে মহিলাদের ফ্রি বাসযাত্রায় চালু হচ্ছে পিঙ্ক কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
GI Tag : হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget