এক্সপ্লোর

West Bengal Arms Recovered : নির্দেশ দিয়েছিলেন মমতা, প্রথমদিনে কোন জেলায় উদ্ধার কত অস্ত্র-বোমা ?

arms-bombs recovered : রাজ্যে যেখানে যত বেআইনি অস্ত্র, বোমা রয়েছে, অবিলম্বে সব উদ্ধার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরই জেলায় জেলায় পুলিশি তৎপরতার ছবি ধরা পড়েছে। 

কলকাতা : রামপুরহাটকাণ্ডের (rampurhat violence) পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কড়া নির্দেশ। আর তারপরই জেলায় জেলায় তৎপর পুলিশ (police)। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার বেআইনি অস্ত্র, বোমা। একাধিক জেলায় অস্ত্র আইনে গ্রেফতার দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে, রাজ্যে (west bengal) যেখানে যত বেআইনি অস্ত্র (illegal arms), বোমা (bombs) রয়েছে, অবিলম্বে সব উদ্ধার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরই জেলায় জেলায় পুলিশি তৎপরতার ছবি ধরা পড়েছে। 

বারুদের স্তূপে বীরভূম! রামপুরহাটের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে সরগরম লাল মাটির জেলা বীরভূম (birbhum)। সেখানে মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে ৬টি জারে প্রায় ৬০টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুরের (paschim mednipur) কেশপুরের ধলহারা গ্রামে বোমা নিষ্ক্রিয় করতে দেখা গিয়েছে বম্ব স্কোয়াডকে। পুলিশ সূত্রে খবর, জঙ্গল এলাকায় ৪টি বালতিতে রাখা ছিল প্রায় ৬০টি তাজা বোমা।

মালদা- বেআইনি অস্ত্র ও তার কারবারিদের সন্ধানে মালদাতেও (malda) চলছে পুলিশি অভিযান। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে চাঁচলের কুশমাই এলাকায় অভিযান চালিয়ে দুটি পাইপগান ও দুরাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে।ধৃত মারুফ আলি চাঁচলের কুশমাই এবং অনুপ মালো চাঁচলের পাহাড়পুর এলাকার বাসিন্দা।

মুর্শিদাবাদ- মুর্শিদাবাদের (murshidabad) জঙ্গিপুরের রহমানপুর এলাকার একটি বাঁশবাগানেও দুটি বালতি থেকে ১৪টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কান্দির গোলাহাটায় অভিযান চালিয়ে লালু শেখ ও মনিরুল শেখ নামে সহিসপাড়ার দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে।

উত্তর ২৪ পরগনা- বেআইনি অস্ত্র রাখার অভিযোগে উত্তর ২৪ পরগনার (north 24  parganas) জগদ্দলে (jagaddal) একটি খেলার মাঠ থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার হয়েছে।  এদিকে, হাবরা থানা এলাকা থেকে তল্লাশি চালিয়ে ৮ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ এবং ৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ব বর্ধমান- পূর্ব বর্ধমানের (purba burdwan) কাটোয়া থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র সহ ৪ রাউণ্ড গুলি উদ্ধার করে।

আরও পড়ুন- 'আমাকেও কেনার জন্য এসেছিল, মাথা বিক্রি করার লোক নই' সিবিআই তদন্তে অনড় থেকে বিস্ফোরক আনিস খানের বাবা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: “অন্নপূর্ণা যোজনায় ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০ তারিখ নিয়ে কী বললেন ?
“অন্নপূর্ণা যোজনায় ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০ তারিখ নিয়ে কী বললেন ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget