এক্সপ্লোর

Coochbehar: 'বিকশিত ভারত’ রথযাত্রায় বাধার মুখে বিজেপি, একে অন্যের দিকে বাঁশ নিয়ে তেড়ে গেলেন তৃণমূল বিজেপির কর্মীরা

BJP: বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, জাতীয় সড়ক অবরোধ বিজেপির। থানার সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ‘বিকশিত ভারত’ রথযাত্রায় কোচবিহারে (Coochbehar) ফের বাধার মুখে পড়ল বিজেপি (BJP)। পুণ্ডিবাড়িতে তৃণমূল পার্টি অফিসের (TMC Party Oddice) সামনে ধুন্ধুমার। একে অন্যের দিকে বাঁশ নিয়ে তেড়ে গেলেন দু’দলের কর্মীরা। এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি, পুণ্ডিবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির। বিজেপির উচিত, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা টাকা আদায় করা, কটাক্ষ করেছে তৃণমূল।                                                                    

বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, জাতীয় সড়ক অবরোধ বিজেপির (BJP)। থানার সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের। মিছিল, স্লোগান-পাল্টা স্লোগান। বাঁশ নিয়ে একে অন্যের দিকে তেড়ে যাওয়া। কোচবিহারের পুণ্ডিবাড়িতে বিজেপির ‘বিকশিত ভারত’ রথযাত্রা ঘিরে বুধবার তুলকালাম বাধল। পুলিশের অনুমতি না থাকায়, পুণ্ডিবাড়ি থানায় রাখা ছিল রথ। প্রতিবাদে কোচবিহার উত্তরের বিধায়ক ও জেলা সভাপতি সুকুমার রায়ের নেতৃত্বে পুণ্ডিবাড়ি বাজার থেকে থানার উদ্দেশে মিছিল শুরু করেন বিজেপি নেতা, কর্মীরা। 

মিছিল তৃণমূল পার্টি অফিসের (TMC Party Office) সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। বাঁশ উঁচিয়ে একে অন্যকে শাসাতে শুরু করেন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মীরা। স্লোগান-পাল্টা স্লোগানে পারদ চড়তে শুরু করে। পুণ্ডিবাড়ি থানার পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। গন্ডগোলের জেরে ১৭ নম্বর জাতীয় সড়কে পুণ্ডিবাড়ি মোড় অবরোধ করেন বিজেপি নেতা, কর্মীরা। 

এর পর পুণ্ডিবাড়ি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। এর আগে সোমবার কোচবিহার শহরে তৃণমূলের নেতা, কর্মীদের বিক্ষোভের জেরে আটকে যায় বিজেপির ‘বিকশিত ভারত’ রথযাত্রা। কেন্দ্রীয় প্রকল্পের প্রচার কর্মসূচি ‘বিকশিত ভারত’-কে হাতিয়ার করে লোকসভা ভোটের আগে ঘুঁটি সাজাতে চাইছে বিজেপি। কিন্তু, কোচবিহারে বারবার বাধার মুখে পড়ছে গেরুয়া ব্রিগেড।                  

আরও পড়ুন: Parliament Security Breach: বড়বাজারে ঘুপচি ঘরে ভাড়া! কী করতেন ললিত ঝা? খোলসা পড়শিদের

                                               

 

সেরা শিরোনাম

News Live: রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
Weather Update: সক্রিয় মৌসুমি বায়ু, হলুদ সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু, হলুদ সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-বর্ষণের পূর্বাভাস
Debraj Chakraborty Arrested: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, খবর পেতেই উৎসব শুরু BJP কর্মীদের, ফাটানো হল বাজি, চলল মিষ্টিমুখও
CM Suvendu Adhikari: মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?
মহিলাদের বিনামূল্যের সরকারি বাস পরিষেবা নিয়ে নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে রাখতে হবে এই কার্ড ?

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget