এক্সপ্লোর

Nishith Pramanik : 'প্রাণে মারতে চাইলে স্থান-কাল জানাক তৃণমূল, সেখানে গিয়ে হাজির হব' : নিশীথ প্রামাণিক

Nishith on TMC : "একজন রাজবংশী ছেলে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে বলেই কি প্রতিশোধের আগুন ? নাকি তৃণমূলের নিজেদের নেতাদের উপর বিশ্বাস নেই ?"

কোচবিহার : কনভয়ে হামলার ঘটনায় এবার রাজবংশী আবেগ উস্কে দিলেন নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। "প্রাণে মারতে চাইলে স্থান-কাল জানাক তৃণমূল, সেখানে গিয়ে হাজির হব। কিন্তু আইনশৃঙ্খলা ভেঙে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করার অধিকার নেই। অনেক চেষ্টা করেও তৃণমূল উত্তরবঙ্গে (North Bengal) প্রত্যাখ্যাত হয়েছে। তৃণমূল কি উত্তরবঙ্গের মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে ? একজন রাজবংশী ছেলে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে বলেই কি প্রতিশোধের আগুন ? নাকি তৃণমূলের নিজেদের নেতাদের উপর বিশ্বাস নেই ?" প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ।

রাজনৈতিক উত্তাপের পারদ চড়তে চড়তে এবার যেন বিস্ফোরণ ! পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের দিনহাটা! রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, এই অশান্তির নেপথ্যে আছে একই এলাকা থেকে যুযুধান দুই শিবিরের দুই মন্ত্রীর দীর্ঘ দ্বন্দ্ব!

গত ২৪ ডিসেম্বর বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে ১৯ ফেব্রুয়ারি দিনহাটার ভেটাগুড়িতে নিশীথের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রীকে হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী! উদয়নের হুঁশিয়ারির পাল্টা কোচবিহার শহরে মিছিল করে হুঙ্কার ছাড়ে বিজেপিও!

এরপর শুক্রবার, দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের মিছিল থেকে নিশীথকে নিশানা করে পাল্টা স্লোগান ওঠে! এর ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাটে সংঘর্ষ বাধে দু-পক্ষের মধ্যে! নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তা নিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল কোচবিহারের দিনহাটার বুড়িরহাট।

বিস্ফোরক নিশীথ-

রবিবার সেই ঘটনায় সাংবাদিক সম্মেলন করে কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'তৃণমূলের দুষ্কৃতীরা পাথর-বোমা নিয়ে এসেছিল। কালো পতাকা দেখানোর নামে সন্ত্রাস করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ চাইলে দুষ্কৃতীদের আটকাতে পারত। এভাবে চলতে থাকলে বাংলার মানুষ সন্ত্রস্ত হয়ে পড়বে।'

পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।' তাঁর আরও কটাক্ষ, 'ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশমন্ত্রী আসলে কে? একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এভাবে বাধা দেওয়ার কারণ কী।' তৃণমূলকেও নিশানা করে তিনি বলেন, 'প্রাণে মেরে দেওয়ার কথা ভাবলে স্থান-কাল জানিয়ে দিক তৃণমূল।'

নিশীথের অভিযোগ, 'পুলিশের ভূমিকা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে। উত্তরবঙ্গের প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যাত হয়েছে। একজন রাজবংশী ছেলে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে বলেই কি প্রতিশোধের আগুন? নাকি তৃণমূলের নিজেদের নেতাদের উপর বিশ্বাস নেই?' তাঁর দাবি, 'বাংলার ভবিষ্যৎ ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে নিয়ে গণতান্ত্রিক ভাবে লড়াই করবে বিজেপি। সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আইনশৃঙ্খলা ভাঙছে তৃণমূল।'

আরও পড়ুন ; 'গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে', কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক নিশীথ

সেরা শিরোনাম

Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget