এক্সপ্লোর

Nisith Pramanik: এবার নিশীথ প্রামাণিকের কনভয়ে চেকিং, পুলিশের সঙ্গে বচসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Nisith Pramanik Convoy: ভেটাগুড়ি থেকে কোচবিহারের পথে দিনহাটায় নিশীথের কনভয়ে চেকিং হয়

আবির দত্ত, কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) কপ্টার চেকিং-বিতর্কের মধ্যেই এবার নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে চেকিং। বিজেপি (BJP) প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে পুলিশের তল্লাশি চলে। ভেটাগুড়ি থেকে কোচবিহারের (Coochbehar) পথে দিনহাটায় নিশীথের কনভয়ে চেকিং হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিশীথ প্রামাণিকের কনভয়ে পুলিশের তল্লাশি চলে।                                                          

এদিকে, গাড়িতে তল্লাশি নিয়ে পুলিশের সঙ্গে নিশীথ প্রামাণিকের বচসা শুরু হয়। রুটিন তল্লাশির সময় নিশীথের কনভয় আসায় চেকিং, দাবি পুলিশ সূত্রে। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের হেলিকপ্টারে আয়কর দফতরের হানা দেওয়ার অভিযোগ ঘিরে, রবিবার পয়লা বৈশাখে বঙ্গ রাজনীতির তরজা সপ্তমে চড়েছিল। অন্যদিকে, তামিলনাড়ুতে রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের 'ফ্লাইং স্কোয়াড'। যা নিয়ে জোর তরজা চলেছে রাজনৈতিক মহলে। 
 
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কেন বিজেপি নেতাদের ক্ষেত্রে এই তৎপরতা দেখা যায় না? কালকে যে রেড করেছে, এনিয়ে আমার কোনও আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে, রেড করে যখন কিছু পায়নি, সার্চ করে যখন কিছু পায়নি তখন IT-র অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেব না। এই অধিকারটা ওদের নেই।  একই সুর শোনা গিয়েছে কংগ্রেসের গলাতেও।                                 

আরও পড়ুন , 'বিদ্যুতের বিল শূন্য করে দেব', সুকান্তর হয়ে প্রচারে এসে বড় ঘোষণা মোদির

সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'অভিষেকের কালকে একটা মিটিং-এ যাওয়ার কথা ছিল। হেলিপ্যাডে চলে গেলেন ইনকাম ট্যাক্স বাবুরা। হেলিকপ্টারেও কি সোনা আর টাকা নিয়ে আসছে? আমরা করি না এটা। এটা বিজেপিরা করে।' 

যদিও বিজেপির তরফে পাল্টা শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের আইন সবার জন্য সমান। দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো-পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, দেশের আইন সবার জন্য সমান। 

এদিকে, এর মধ্যেই নিশীথের কনভয়ে চেকিং নিয়ে ফের তুঙ্গে তরজা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget