এক্সপ্লোর

Coochbehar News: টসের মাধ্যমে বোর্ড গঠন করেও 'হার' বিজেপির! বেনজিরভাবে জয় তৃণমূলের

Coochbehar TMC-BJP News: গতকাল বিজেপি প্রধান ও আরও এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ৮, বিজেপি ৪। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে বিজেপি পরিচালিত পঞ্চায়েত দখলের পাশাপাশি, তৃণমূলে শুদ্ধকরণ অভিযান। লোকসভা ভোটে ভরাডুবির পর এবার হলদিবাড়ি ব্লকে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। ১২ আসনের এই পঞ্চায়েত টাই হওয়ায় টসের মাধ্যমে বোর্ড গঠন করে বিজেপি। 

গতকাল বিজেপি প্রধান ও আরও এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ৮, বিজেপি ৪।  অন্যদিকে, দলবিরোধী কাজের অভিযোগে কোচবিহারে নেতা, কর্মী-সহ ৫ জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। এর মধ্যে এক প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি।  

শুধু হলদিবাড়ি নয়, দল বদলের জেরে রং বদলে গেল, কোচবিহারের অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের। বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল তৃণমূল। তার আগে দিনভর চলল অপহরণের নাটক।  দলবদল নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 

শনিবার তৃণমূলে যোগ দেন বিজেপি পরিচালিত অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩ বিজেপি সদস্য ও আরেক পঞ্চায়েত সদস্যা দীপালি পালের স্বামী ষষ্ঠী পাল। তৃণমূল জেলা সভাপতি দাবি করেন, স্বামীর পথ ধরেই শাসকদলে যোগ দেবেন বিজেপি সদস্যাও।  তৃণমূলের দাবি নস্যাৎ করে দেন বিজেপি পঞ্চায়েত সদস্যা। উল্টে তাঁকে দলে টানতে স্বামীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন।                                                        

আরও পড়ুন, মাওবাদী বন্দি অর্ণব হয়েছিলেন PHD প্রবেশিকা পরীক্ষায় প্রথম, তারপরই স্থগিত কাউন্সেলিং

১২ আসনের অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১০টি আসনে জিতে বোর্ড গঠন করে বিজেপি। তৃণমূল পেয়েছিল ২টি আসন। ভোটের ফল ঘোষণার পর এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। এবার আরও ৩ সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায়, পঞ্চায়েতের আসন সংখ্যা টাই হয়ে যায়। পঞ্চায়েতের বিজেপির প্রধান শুক্লা অধিকারী সহ তিন পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান করেন। ফলে বিজেপির হাতছাড়া হয় এই পঞ্চায়েত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget