এক্সপ্লোর

Burdwan University Postponed PHD Counselling : মাওবাদী বন্দি অর্ণব হয়েছিলেন PHD প্রবেশিকা পরীক্ষায় প্রথম, তারপরই স্থগিত কাউন্সেলিং

Naxal Leader Arnab Dam News : বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডির অ্যাডমিশন টেস্টে প্রথম হয়েছিলেন অর্ণব।  সংশোধনাগার থেকে  পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি।

 

কমলকৃ্ষ্ণ দে, পূর্ব বর্ধমান : নজির সৃষ্টি করে সকলের মন কেড়েছিলেন। যে হাত একদিন বন্দুক ধরেছিল, সেই হাত এবার শুধুই ধরতে চেয়েছিল কলম। আন্দোলনের পথ ছেড়ে তিনি ইতিহাস নিয়ে গবেষণায় মন ডোবাতে চেয়েছিলেন। সাজাপ্রাপ্ত বন্দি মাওবাদী নেতা অর্ণব দাম এই ব্যতিক্রমী কারণে কয়েকদিন ধরেই আলোচনায়। কিন্তু তাঁর ইচ্ছে কি ডানা মেলতে পারবে? 

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডির অ্যাডমিশন টেস্টে প্রথম হয়েছিলেন অর্ণব।  সংশোধনাগার থেকে  পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। মেধাতালিকায় তিনিই ছিলেন শীর্ষে। কিন্তু এখন কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়েই আপাতত ইতিহাসে পিএইচডির ভর্তি পদ্ধতি স্থগিত রাখল বিশ্ববিদ্যালয়। এক  বিবৃতি জারি করে জানানো হল, ৯ জুলাই মেধাতালিকার ভিত্তিতে যে কাউন্সেলিং হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বিজ্ঞপ্তি অবধি অপেক্ষা করতে হবে মেধাতালিকায় নাম থাকা পড়ুয়াদের। 

তবে এই স্থগিতাদেশের সঙ্গে মাওবাদী নেতা অর্ণবের ভর্তির কোনও সম্পর্ক আছে কি না, তা জানানো হয়নি বিশ্ববিদ্যালয়ের তরফে। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে চর্চা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পদ্ধতির সঙ্গে অর্ণবের অ্যাডমিশন নেওয়ার কোনও সংযোগ আছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। তবে বিজ্ঞপ্তিতে কোনও কারণ দর্শায়নি বিশ্ববিদ্যালয়। 

অ্যাকাডেমিক স্কোর ও ইন্টারভিউ মিলিয়ে অর্ণবই পেয়েছিলেন সর্বোচ্চ।৭৬.৮৬৭০। অর্ণবের এই সাফল্য স্বাভাবিকভাবেই চর্চার কারণ হয়ে উঠেছিল ইদানীং। এক মাওবাদী নেতার সমাজের মূল স্রোতে ফিরতে চাওয়ার ইচ্ছেটাকেই কুর্নিশ জানিয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।  

পূর্ব নির্দিষ্ট ঘোষণা অনুযায়ী , মঙ্গলবারই ছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডি ভর্তি প্রক্রিয়ার দিন। ঠিক তার আগেই নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়,  আপাতত ইতিহাস বিভাগের পিএইচডি ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। পরবর্তীতে আবার ভর্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।যদিও ইতিহাস ছাড়া অন্য সব বিভাগের ভর্তি প্রক্রিয়া অপরিবর্তিতই আছে। 

এখন এই বিষয়ে বিশ্ব বিদ্যালয় কী জানায়,সেটাই এখন দেখার। অর্ণব দামের বন্দুক থেকে কলমে ফেরার স্বপ্ন কি সত্যি হবে ? সেটা সময়ই বলবে। 

আরও পড়ুন :                        

রোদেলা আকাশ হবে ভ্যানিশ, ধেয়ে আসছে কালো মেঘ, শীঘ্রই বর্ষণ শুরু এই জেলাগুলিতে

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget