এক্সপ্লোর

Coochbehar News: প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের তৃণমূল নেতা

School Teacher Kidnap: কোচবিহারে প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন যুব তৃণমূলের ব্লক সভাপতি। ধৃত মাথাভাঙা ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি কামাল হোসেন।

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: কোচবিহারের (Coochbehar) মাথাভাঙায় প্রাথমিক স্কুলের (Primary School) শিক্ষিকাকে অপহরণের অভিযোগে যুব তৃণমূলের এক ব্লক সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে শিক্ষিকাকেও। শিক্ষিকার পরিবারের অভিযোগ, তাঁকে একাধিকবার হুমকি দিয়েছিলেন ধৃত শাসকনেতা। যদিও তৃণমূলের দাবি ধৃত আগে যুব তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন।

শিক্ষিকাকে অপহরণের অভিযোগ: নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচারকাণ্ডে তৃণমূলের দুই হেভিওয়েটকে গ্রেফতার করেছে CBI ও ED। যা নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে।  আর এই প্রেক্ষাপটেই কোচবিহারে প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন যুব তৃণমূলের ব্লক সভাপতি। ধৃত মাথাভাঙা ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি কামাল হোসেন।গত ২৫ জুলাই স্কুলে গেলেও, বাড়ি ফেরেননি মাথাভাঙার পশ্চিম খাটেরবাড়ি অঞ্চলের প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা। পরের দিন ওই শিক্ষিকার পরিবারের তরফে মাথাভাঙা থানায় মিসিং ডায়েরি করা হয়।কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও কোনও খোঁজ মেলেনি বছর ২৭-এর শিক্ষিকার। এর পরেই নাটকীয় মোড় নেয়, গোটা ঘটনা। কোচবিহারের তৃণমূল সভাপতি অভিজিত্‍ দে ভৌমিক ও চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনকে চিঠি লিখে এই শিক্ষিকার বাবা অভিযোগ করেন, কামাল হোসেন তাঁর মেয়েকে অপহরণ করেছে। আগে নানা সময়ে তাঁর মেয়েকে হুমকি দিত অভিযুক্ত। এমনকি মেয়ের অন্যত্র বিয়ে দিলে পরিণাম ভাল হবে না বলে হুমকি দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে তদন্তে নামে মাথাভাঙা থানার পুলিশ। এরপর শুক্রবার সকালে, শিলিগুড়ির একটি হোটেল থেকে অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। সেই হোটেলের ঘর থেকেই উদ্ধার করা হয় শিক্ষিকাকেও। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেন, “অভিযোগ ছিল। সেইমতো পুলিশ গিয়ে গ্রেফতার করেছে। মেয়েটির মেডিক্যাল করা হয়েছে।’’

এই ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, “তৃণমূল দুর্নীতিতে নিমজ্জিত, সারা বাংলার মানুষ জানে। তৃণমূলের নেতারা এখন অপরহণের সঙ্গেও যুক্ত। শিক্ষিকাকে অপহরণের অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে। এরা বাংলাকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে অন্য প্রদেশের লোকের কাছে মাথা হেঁট হয়ে যায়।’’ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিত্‍ দে ভৌমিক বলেন, “বাংলায় পুলিশ যে পক্ষপাতমূলক আচরণ করে না, সেটা প্রমাণ হল। যার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেফতার করার সময় দল দেখা হয়নি। আমরা দলগতভাবেও বসব, ওকে নিয়ে সিদ্ধান্ত নেব। আগে ব্লক সভাপতি ছিল, এখন নেই।’’ যদিও এদিন কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ধৃত অভিযুক্ত। ওই শিক্ষিকাকে অপহরণ করা হয়েছিল, না তিনি নিজের ইচ্ছেয়, যুব তৃণমূল নেতার সঙ্গে শিলিগুড়িতে গিয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Anubrata Mondal Update: গরুপাচার মামলায় আজ অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ

সেরা শিরোনাম

Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget