এক্সপ্লোর

Anubrata Mondal Update: গরুপাচার মামলায় আজ অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ

Cow Smuggling Case: আজ সকালে নিজাম প্যালেস থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় আলিপুরের কমান্ড হাসপাতালে।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার (Cow Smuggling Case) মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আজ আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালতে পেশ। সিবিআই সূত্রে দাবি, ঘনিষ্ঠদের নামে বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতির প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। সেগুলির সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। এছাড়াও, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) ছাড়াও রয়েছে ফার্ম হাউস, জমি, রাইস মিল। সেক্ষেত্রে অনুব্রতর আয়ের উত্স কী, তা জানতে চাইছেন সিবিআইয়ের (CBI) তদন্তকারীরা।

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ অনুব্রতকে: সিবিআই সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত। সেই কারণে তাঁকে ফের হেফাজতে চেয়ে আবেদন জানাবে সিবিআই। খবর সূত্রের। আজ সকালে নিজাম প্যালেস থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় আলিপুরের কমান্ড হাসপাতালে। এরপর অনুব্রতকে নিয়ে আসানসোল রওনা দেবেন সিবিআই আধিকারিকরা। এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। "সিবিআই বলছে বলুক, কোনও বেনামি সম্পত্তি নেই।'' দাবি অনুব্রত মণ্ডলের। পাশাপাশি, তদন্তে সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করছেন বলেও দাবি করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। 

এদিকে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করেছে CBI। অনুব্রত মণ্ডলের থেকে জানার চেষ্টা করা হচ্ছে, ১৭ কোটির এই FD’র টাকার উৎস কী? গরু পাচারের টাকা দিয়েই কি FIXED DEPOSIT করা হয়েছে? অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের আর কোথায় স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে? এদিকে, অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করার পর, এবার সিবিআইয়ের নজরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

সূত্রের দাবি, অনুব্রত-ঘনিষ্ঠ ১০-১২ জনের নাম উল্লেখ করে কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে চিঠি দেওয়া হয়েছে। ওই ব্যক্তিদের নামে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে? কোনও FD বা বিনিয়োগ করা হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। সিবিআইয়ের অনুমান, বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও গরুপাচারের কোটি কোটি টাকা থাকতে পারে। এদিকে, শুধু বীরভূম নয় CBI সূত্রে দাবি, বীরভূমে বসেই মুর্শিদাবাদের কিছু জায়গায় গরুপাচার কন্ট্রোল করা হত। অনুব্রতর হয়ে পাচারের কাজ দেখতেন দেহরক্ষী সায়গল হোসেন। অন্যদিকে, ব্যবসায়ী এনামুল হকের হয়ে পাচার সামলাত ইলামবাজারের গরুর হাটের দালাল শেখ আব্দুল লতিফ। সিবিআই সূত্রে দাবি, গরুপাচারের সঙ্গে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের সম্পত্তি কেনার যোগ রয়েছে। দু’-দু’বার হাতবদল করে, সায়গল হোসেনের আত্মীয়ের নামে সম্পত্তি কেনা হয়।  এই বেচাকেনায় মূল ভূমিকা ছিল ইলামবাজারের গরুর হাটের দালাল আব্দুল লতিফের।  

আরও পড়ুন: Anubrata Mandal Arrested: কোনও বেনামি সম্পত্তি নেই, তদন্তে ১০০% সহযোগিতা, যাবতীয় অভিযোগ খারিজ অনুব্রতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget